সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার বহু মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকেছে ৩ হাজার টাকা। তবে বেশ কিছু জায়গায় সমস্যাও দেখা দিয়েছে। যদিও অন্নপূর্ণা যোজনার টাকা কবে কাদের অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে রাজ্যের যোগ্য মহিলাদের আস্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।  এরই মধ্যে ফের বড় বার্তা দিলেন  শুভেন্দু অধিকারী। ফের একবার তিনি আশ্বাস দিয়ে জানালেন অন্নপূর্ণা যোজনার জন্য যাঁরা যোগ্য, তাঁরা কেউ বঞ্চিত হবেন না। যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে শীঘ্রই টাকা পৌঁছে যাবে।    

আজ বুধবার (২ সেপ্টেম্বর) নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট কার্যালয়ের সামনে পুলিশ প্রশাসনের বাজেয়াপ্ত করা নেশাজাতীয় দ্রব্য ধ্বংসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেছেন, ‘বাকিটা তো এআরএম-এ বলব যে আমরা জনকল্যাণে কী কী করতে পেরেছি। এখন অবধি কত মহিলা অন্নপূর্ণা যোজনা এই জেলায় পেয়েছেন। আরও যারা যোগ্য তাঁরা পেয়ে যাবেন।’ 

আরও পড়ুন: মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

উল্লেখ্য, এর আগে গত মাসে ১৭ থেকে ২০ অগাস্টের মধ্যে অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন প্রতি মাসে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে । তাই এবারও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন যোগ্য মহিলারা।  শুধু টাকা দেওয়ার আশ্বাস নয়, অন্নপূর্ণা যোজনাকে ঘিরে মহিলা সংগঠন তৈরির কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে ‘অন্নপূর্ণা যোজনা বাহিনী’ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। মহিলাদের নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করে সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন, মহিলা অধিকার রক্ষা এবং মহিলাদের উপর অত্যাচার বা অবিচারের বিরুদ্ধে পাশে দাঁড়ানোই হবে এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। 

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস