মোদিশ্রী রসগোল্লা থেকে শঙ্খপদ্ম সন্দেশ, ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে নজর কাড়ছে বাংলার মিষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনাকে স্মরণীয় করে তুলতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থাকছে একেবারে বাঙালি আয়োজনে মিষ্টিমুখের বিশেষ ব্যবস্থা। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র শপথগ্রহণ অনুষ্ঠানে আগত অতিথি ও সমর্থকদের জন্য তৈরি করা হয়েছে রসগোল্লা, সন্দেশ এবং নানা ধরনের বিশেষ মিষ্টির স্টল। সবকিছুর মধ্যেই থাকছে গেরুয়া রং ও পদ্মফুলের বিশেষ থিম। 

অনুষ্ঠানস্থলে স্টল দিচ্ছে কলকাতার বিখ্যাত মিষ্টির প্রতিষ্ঠান কে সি দাস, ব্যাতাই, বাঞ্ছারাম। উদ্যোক্তাদের দাবি, ২০ টাকা থেকে শুরু হবে মিষ্টির দাম। প্রচুর মানুষের সমাগমের কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি প্রস্তুত রাখা হয়েছে। 

আরও পড়ুন: মাছ ভাত খেয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘মোদিশ্রী রসগোল্লা’। কেশর ও জাফরানের স্বাদে তৈরি এই রসগোল্লার নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র নামে। উদ্যোক্তাদের দাবি, প্রধানমন্ত্রী কলকাতা সফরে এসে এই বিশেষ রসগোল্লার স্বাদ নিয়েছিলেন। রবীন্দ্র জয়ন্তীর (Rabindra Jayanti)-র দিন আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলা সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে। এদিকে বিজেপির প্রতীক পদ্মফুলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় বাজারে তার দামও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। পাইকারি বাজারে যে পদ্ম সাধারণত ১ থেকে ২ টাকায় বিক্রি হতো, তা এখন ৮ থেকে ১০ টাকা, আর খুচরো বাজারে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফলে রাজনৈতিক উচ্ছ্বাসের সঙ্গে বাঙালির মিষ্টি ও ফুলের বাজারেও তৈরি হয়েছে উৎসবের আবহ।  

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা