শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে থ্রিডি স্ক্যানিং করে তদন্ত শুরু সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি ,মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথ খুনকাণ্ডের তদন্তে এবার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করল সিবিআই(CBI)। ঘটনাস্থলের থ্রিডি স্ক্যানিং করে খুনের পুরো ঘটনাস্থল পুনর্গঠনের চেষ্টা চালালেন তদন্তকারীরা। আজ, বুধবার ফের মধ্যমগ্রাম দোহারিয়ায় পৌঁছয় সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি বিশেষ দল। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের(PA Chandarnath Rath) খুনের ঘটনায় সম্প্রতি তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। তদন্তভার নেওয়ার পর থেকেই ঘটনাস্থলে একাধিকবার গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গতকাল, মঙ্গলবার বিকেলে সিবিআই আধিকারিকরা এলাকায় পৌঁছে নমুনা সংগ্রহ করেছিলেন। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজও। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা।

বুধবার ফের ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে সিবিআই। তদন্তকারীরা ঘটনাস্থলের বিভিন্ন দিক খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ঘটনাস্থল সংলগ্ন রাস্তা, গাড়ির অবস্থান ও দূরত্ব, যাতায়াতের সম্ভাব্য রুট এবং আশপাশের সিসিটিভি (CCTV)ফু টেজ বিশ্লেষণ করা হয় বলে সূত্রের খবর। এদিন তদন্তে ব্যবহার করা হয় অত্যাধুনিক থ্রিডি স্ক্যানার। এই প্রযুক্তির মাধ্যমে ঘটনাস্থলের একটি ডিজিটাল থ্রি ডাইমেনশনাল মডেল তৈরি করা হয়। যাতে খুনের সময়ের পরিস্থিতি আরও নির্ভুলভাবে বিশ্লেষণ করা যায়।

ঘটনাস্থলের পাশের একটি ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে একাধিক তথ্য। সেই তথ্যের সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন সূত্র মিলিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে ডিজিটাল ফরেন্সিক প্রযুক্তিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে আধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ বড় ভূমিকা নিতে পারে এই খুনের মামলায়, এমনটাই মনে করছেন তদন্তকারীরা।

পুজোর মধ্যেই দুঃসংবাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর, ২৩ অক্টোবর তলব করল ইডি

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল