মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির চাকরিপ্রার্থীরা, দাবি নবান্নে বৈঠকের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মসনদে বসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছিলেন সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে জনতার দরবার চালু করবেন। সেই মত গত সোমবার থেকে শুরু হয়েছে জনতার দরবার। আজ (২৫ মে) দ্বিতীয়বার সল্টলেকের পার্টি অফিসে বসছে সেই দরবার। মুখ্যমন্ত্রীর দরবারে এদিন হাজির রয়েছেন চাকরিপ্রার্থীদের একাধিক সংগঠন। তাঁদের আশা নতুন মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান করবেন।

জানা গিয়েছে, প্রতি সোমবার জনতার দরবার করবেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন। এদিন চাকরিপ্রার্থীরা হাজির হয়েছেন নিজেদের সমস্যার কথা খুলে বলার জন্য। সল্টলেক অফিসের বাইরে এখন বঞ্চিত চাকরিপ্রার্থীদের থিকথিকে ভিড়। দফতরে এসে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাকরি প্রার্থীরা বলছেন, আন্দোলনের সময় তাঁদের পাশে সবসময় ছিলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কিন্তু হয়নি। এখন তাঁদের আশা, তাঁদের সমস্যার সমাধান করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

সূত্রের খবর এই দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের চাকরি প্রার্থী শিক্ষকদের একাধিক সংগঠন দেখা করতে এসেছেন আজ। গত ২০ তারিখ নবান্নে গিয়ে এই চাকরিপ্রার্থীদের একাংশ ডেপুটেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানান। তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৫ মে) জনতার দরবার কর্মসূচিতে সল্টলেক বিজেপি দফতরের কার্যালয়ে মুখ্যমন্ত্রীর তরফে আলোচনার জন্য ডাকা হয়েছে তাঁদের। তাঁরা নিজেদের দাবি মুখ্যমন্ত্রীকে জানাবেন। এদিন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে প্রত্যেক মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে দরবারে বসেন। সেই সংস্কৃতি এখানেও নিয়ে আসা হয়েছে।

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, প্রথম কাকে ফলো করলেন?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে