মুখ্যমন্ত্রী মমতার চাকরি উপহারে শুভেন্দু আপ্লুত

Share:

নিজস্ব প্রতিনিধি: 2022 এর T 20 ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ এর সদস্য ঝাড়গ্রামের ছেলে শুভেন্দু মাহাতো সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলে দলকে ফাইনালে নিয়ে যায় এবং ১৭ডিসেম্বর ফাইনাল খেলা হয়। সেখানে বাংলাদেশকে হারিয়ে জয় লাভ করে। তবে সেমিফাইনালে চোট পাওয়ার কারণে ফাইনাল খেলতে পারেনি। তবে সেমিফাইনাল পর্যন্ত ভারতীয় দলকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে তা অতুলনীয় ।

যার নামে সেই সাধারণ ছেলে অন্ধ হয়েও খেলার মাঠ কে ভয় পায়নি উল্টো জয় করে বিশ্বের দরবারে ভারতীয় ব্লাইন্ড ক্রিকেট টিমকে রিপ্রেজেন্ট করেছে। এত কিছুর পরেও পরিবারে আর্থিক অবস্থা ভালো নয়। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তিনি একটি চিঠি দেন। যেখানে তার আর্জি ছিল তার উপার্জনের বিষয়টি দেখুক রাজ্য সরকার। আর সেই চিঠিতে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Minister Arup Biswas) হাত দিয়ে তাকে ক্রীড়া বিভাগে গ্রুপ সিতে একটি চাকরির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার।

তার সুবিধার্থে তার বাড়ি ঝাড়গ্রামে তার পোস্টিং দেওয়া হয়। এই বিষয়ে অত্যন্ত আপ্লুত হয়ে পড়েন শুভেন্দু। তিনি মুখ্যমন্ত্রীর(CM) প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আগামী দিন ক্রিকেটের বাইশ গজে আরো লড়াই চালিয়ে যাবেন বলে অঙ্গীকারবদ্ধ হন।

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জনগণের স্বার্থে পাম্প থেকে ডিজেল বিক্রির উপর নিয়ন্ত্রণ তুলে নিল রাজ্য

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ