‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর বেহাল স্বাস্থ্যসাথীর বদলে জনপ্রিয় আয়ুষ্মান ভারত কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা ভারতবর্ষে সর্বত্র এই কার্ড ব্যবহারযোগ্য। তবে যাঁদের আয়ুষ্মান ভারত কার্ড হয়নি, তাঁদেরও স্বাস্থ্যবিমার আওতায় আনা হয়েছে। আয়ুষ্মান কার্ড না থাকলে সেই পরিবারকে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা। দুটোর সুবিধা এক। পাঁচ লক্ষ টাকা করে বছরে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পাওয়া যাবে। কিন্তু কিছু জায়গা থেকে অভিযোগ আসছে, স্বাস্থ্যসাথী কার্ড হাসপাতালে নেওয়া হচ্ছে না। সেই কথা কানে যেতেই অভয়বাণী শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার নন্দীগ্রামে দলীয় প্রার্থী হাসি রানি রথের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেই নন্দীগ্রাম থেকেই শুভেন্দু ঘোষণা করেছেন, ‘যতদিন না আয়ুষ্মান ভারত কার্ড আসছে ততদিন স্বাস্থ্যসাথী চলবে।’

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ‘যতদিন না আয়ুষ্মান ভারতের কার্ড আসছে। ততদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড চলবে। আয়ুষ্মান ভারতের কার্ড চলে এলে নিজের থেকেই স্বাস্থ্যসাথী কার্ড বাতিল হয়ে যাবে। স্বাস্থ্যসাথী আসলে ঢপের চপ। কোথাও নিত না। আর আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা গোটা ভারতে চলবে। মণিপাল থেকে অ্যাপোলো কিংবা টাটা ক্যান্সার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন আয়ুষ্মান ভারতের মাধ্যমে।’ নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ‘তৃণমূলের পাপের সীমা নেই, এমনভাবে ভোট করুন, যাতে এই ছিন্নমূলের লোকেরা প্রত্যেকের জামানত জব্দ হয়, একটারও যেন জমানত না থাকে। নন্দীগ্রামের জয়ী প্রার্থীর সার্টিফিকেট নিতে গিয়েই বলেছিলাম তৃণমূলের নাম, নিশান থাকবে না। পিসি-ভাইপোর শুকনো ঘাস, জোড়াফুলের চিহ্ন কোনটাই নেই। অনেক চেষ্টা করেছিল ইভিএমে চোরামূলের লোকেরা। পশ্চিমবঙ্গের জনগণের দ্বারা বিতাড়িত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি।’

আরও পডুন: পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ‘আমার সহকারী থাকার অপরাধে চন্দ্রনাথ রথকে খুনের গণতান্ত্রিক বদলা নিতে হবে আগামী ৬ তারিখ। আর সংখ্য়ালঘু ভাই-বোনেদের বলব, আর মুখ ঘুরিয়ে থাকবেন না। আগামী ৬ তারিখ হাত মেলানোর দিন। এটাই তো সুযোগ।’

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

পুজোর আগে মুখে ব্রাশ ঘষে জ’লাইন শার্প করছেন? সাবধান, নষ্ট হতে পারে ত্বক

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

পঞ্চাশে পৌঁছেও সুস্থ থাকতে চান? বয়স অনুযায়ী প্লেটে রাখুন এই খাবারগুলি

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?