মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা মতোই কাজ। মুখ্যমন্ত্রীর দরবারে যেতেই কড়া অ্যাকশন নিল পুলিশ। তামান্না খাতুন খুনে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মেয়ের খুনের বিচার চেয়ে গতকাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। সেই ঘটনার ২৪ ঘণ্টা রেশ কাটতে না কাটতেই অ্যাকশনে পুলিশ। তামান্না খুনে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল সাবির শেখ ও জিয়ারুল শেখ। গতকাল, মঙ্গলবার রাতে নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেফতার করে। আজ, বুধবার ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। এই নিয়ে তামান্না খুনে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। এখনও পলাতক ১১।

প্রসঙ্গত, গত বছর (২০২৫) ২৩ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ের পর তৃণমূল বিজয় মিছিল বের করেছিল। সেই মিছিল থেকেই সাবিনা ইয়াসমিনদের বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়েছিল বলে অভিযোগ। সেই বোমার আঘাতেই মৃত্যু হয়েছিল ছোট্ট শিশু তামান্নার। সাবিনা বিবির অভিযোগ ছিল, সিপিএমকে সমর্থন করার জন্যই এই হামলা চালিয়েছিল তৃণমূল। আর সেই বোমার আঘাতে বেঘোরে প্রাণ হারায় ছোট্ট তামান্না। মেয়ের খুনের বিচারের দাবিতে বারবার পুলিশের কাছে দরবার করলেও কোনও লাভ হয়নি। মাত্র কয়েকজনকে গ্রেফতার করে তদন্ত আর এগোয়নি বলেই পুলিশের বিরুদ্ধে তামান্নার পরিবারের অভিযোগ ছিল। তাই মেয়ের খুনের বিচার চেয়ে গতকাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন সাবিনা বিবি। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন।

আরও পডুন: দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

গতকাল, মঙ্গলবার বিধানসভায় তামান্না খুনের বিষয়ে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, তামান্নার পরিবারও বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি ও ধূপগুড়ির মতো ঘটনায় জিরো টলারেন্স অবস্থান নিয়েছে সরকার। আর শুভেন্দু অধিকারীর সেই আশ্বাসের পর ফল হাতেনাতে পেলেন সাবিনা বিবি। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে খুশি তিনি। সাবিনা বিবি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। 

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা