অশান্ত ভাঙড় চলল বোমা,গুলি ,মৃত্যু ১ আইএস এফ কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়(Bhangar) – ২ বিডিও অফিস চত্বরে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় উত্তেজনা(Tension) ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়- ২ বিডিও অফিস চত্বর। মুড়ি -মুরকির মতন পড়তে থাকে বোমা। কার্যত বারুদের গন্ধে ভরে যায় গোটা এলাকা।

অশান্তির জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আইএস এফ কর্মী মইনুদ্দিন মোল্লার। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী পাঠানো হয়। কার্যতো পুলিশের সঙ্গেও খন্ড যুদ্ধে জড়িয়ে পড়ে দুষ্কৃতীরা। পুলিশকে লক্ষ্য করে ইট- বৃষ্টি করা হয় । পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে বোমা ও ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। আইএসএফ কর্মীদের অভিযোগ, তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয় তৃণমূল। তৃণমূলের গুন্ডাবাহিনী বিডিও(BDO)অফিস চত্বর নিজেদের দখলে রেখেছে। এমনকি সংবাদ মাধ্যমের কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়েও আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি ভাঙড়।

যদিও তৃণমূলের পক্ষ থেকে কি করা হয়েছে আইএসএফের(ISF) বহিরাগত দুষ্কৃতীরা এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে এর সঙ্গে শাসকদল তৃণমূল কোনভাবেই যুক্ত নয়। উপর দিকে ভাঙ্গরে এই অশান্ত পরিবেশ সৃষ্টি হওয়া বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন তিনি প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন। যে কোন মূল্যে ভাঙ্গরে পরিস্থিতি কন্ট্রোল করতে হবে পুলিসকে। মুখ্যমন্ত্রীর অভিযোগ সেখানে সংখ্যালঘু মানুষজনকে ভুল বুঝিয়ে আইএসএফ এই অশান্ত পরিবেশ গড়ে তুলেছে।

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা