বিনয় মিশ্রের সম্পত্তি বাজেয়াপ্তকরণ শুরু করল সিবিআই

বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু ও কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) নাম জড়িয়েছে বিনয় মিশ্রর (Binay Mishra)। এবার তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া

বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করতে সিবিআই-এর তরফে হুলিয়া জারি করে বিভিন্ন সংবাদপত্রে দেওয়া হল বিজ্ঞপ্তিরবিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের তরফে ওই নোটিস দেওয়া হয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত ইতিমধ্যেই এই নেতাকে ফেরার ঘোষণা করেছেআগামী ২০ জুনের মধ্যে গরু ও কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত ফেরার বিনয় মিশ্রকে সশরীরে সিবিআই আদালতে হাজিরার শেষ সুযোগ দেওয়া হয়েছে।

 

কয়লা-কাণ্ডে নাম জড়াতেই দেশ ছেড়েছেন বিনয় মিশ্র। শুধু কয়লা পাচারই নয় গরু পাচারের সঙ্গেও বিনয়ের জড়িত থাকার একাধিক প্রমাণসিবিআই আধিকারিকদের হাতে এসেছে। তবে সিবিআই-য়ের নজরে আসতেই দেশ ছাড়েন তিনি। কলকাতা থেকে পালিয়ে দুবাই হয়ে বিনয় এই মুহূর্তে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে, দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন বলে দাবি সিবিআই সূত্রে। ২০২১ সালের জুন মাস নাগাদ সিবিআইয়ের একটি সূত্র দাবি করেছিল, বিনয় মিশ্র ভারতীয় পাসপোর্ট জমা দিয়েছেন। পাসপোর্ট জমা দিয়ে তিনি লুকিয়ে রয়েছেন প্রশান্ত মহাসাগরের বুকে একটি দ্বীপরাষ্ট্রে। কলকাতা থেকে পালানোর পর, দুবাইয়ের ভারতীয় দূতাবাসে নিজের ভারতীয় পাসপোর্ট জমা দেন গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র। কয়লা ও গরু পাচার-কাণ্ডের মূল অভিযুক্ত ফেরার বিনয় মিশ্রের সন্ধান পেতে বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিস জারি করার আবেদন করেছিল সিবিআই। এরপর সিবিআইয়ের সেই আবেদনে সাড়া দিয়ে বিনয়ের নামে নামে রেড কর্নার নোটি জারি করে ইন্টারপোল। রেড কর্নার নোটিস জারি হওয়ার ফলে বিদেশের কোনও বিমানবন্দরে গেলে বিনয় মিশ্রর অবস্থান সংক্রান্ত তথ্য জানতে পারবেন তদন্তকারীরা।

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট