চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বকেয়া অর্থ মেটায়নি কেন্দ্র, মজুরির ব্যবস্থা করেছে রাজ্য

নিজস্ব প্রতিনিধিঃ ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের বকেয়া নিয়ে দীর্ঘদিন সুর চড়িয়েছে তৃণমূল। ১০০ দিনের কাজের মজুরিও মেটানো যায়নি। তবে পঞ্চায়েত দপ্তর হিসেব পেশ করে জানিয়েছে, এই প্রকল্পে ৬ হাজার কোটিরও বেশি অর্থ খরচ করেছে রাজ্য। সবমিলিয়ে ২৮ কোটির বেশি কর্মদিবস তৈরি হয়েছে। কেন্দ্র অর্থ না দিলেও এই ব্যবস্থা চালু থাকবে বলেই জানানো হয়েছে।   

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের কর্মসূচি। এর আগে ১০০ দিনের কাজের হিসেব পেশ করা হয়েছে। রাজ্যের মোট ৫৫টি দফতর ১০০ দিনের প্রকল্পে শ্রমিকদের কাজ দিয়েছে। সমস্ত জেলাতেই এই প্রকল্পের কাজ হয়েছে। ৩৫ ধরনের কাজে ১০০ দিনের প্রকল্পের শ্রমিকদের কাজ দেওয়া হয়েছে। মজুরি বাবদ খরচ হয়েছে ৬ হাজার ২৮৭ কোটি টাকা।

রাজ্যের পঞ্চায়েত দপ্তর মোট ৩২ হাজার ৪৪৭টি প্রকল্পে ৫৩৪৬ কোটি টাকা খরচ করেছে।মজুরি খাতে খরচ ১৬৪২ কোটি টাকা।মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রকল্পগুলিতে ১০০ দিনের কাজে যে সব শ্রমিকদের মজুরি মেটানো যায়নি, তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১০০ দিনের কাজের টাকা না মেটানোয় ২১ জুলাই এর মঞ্চ থেকে দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধা জানিয়ে তৃণমূলের কর্মসূচি শুরু হবে। দলের নেতা মন্ত্রী সহ যারা জব কার্ড হোল্ডার টাকা পাননি তাঁদের দিল্লি নিয়ে প্রতিবাদের সুর চড়াবে তৃণমূল। ইতিমধ্যেই ৫০ লাখ চিঠি সংগ্রহ করা হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের বৈঠক!‌ ফাঁস সিসিটিভি ফুটেজ, নির্বাচন কমিশনে তৃণমূল

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে প্রকাশিত হবে ফল

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

ভোট শেষ না হওয়া পর্যন্ত এলাকা ছাড়তে পারবেন না প্রার্থীরা, নির্দেশ কমিশনের

নন্দীগ্রামে গুন্ডামি আধা সেনার জওয়ানদের, বেছে বেছে বিজেপি বিরোধীদের উপরে হামলা

রেখা পাত্রের সমর্থনে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য, টাকা বিলির অভিযোগে আটক ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ