রাজ্যের ১১৮ পুরসভার পরিকাঠামো উন্নয়নে ৪৬২ কোটি দিল মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি : নগরোন্নয়নের জন্য কেন্দ্রের থেকে মোট ৪৬২ কোটি টাকা পেল রাজ্য। ন্যায্য প্রাপ্তিতে এত দেরি কেন করল কেন্দ্র?তা নিয়ে ক্ষোভ দেখিয়েছে প্রশাসনের একাংশ। রাজ্য প্রশাসনের অভিযোগ এই অর্থ পাওয়ার প্রক্রিয়াটি সময়মতো সম্পন্ন হয়নি। কেন্দ্র টাকা দিতে গড়িমসি করেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই অর্থ আগের অর্থবর্ষেই পাওয়ার কথা ছিল, কিন্তু তা এল ২০২৪-২৫ অর্থবর্ষের শেষের দিকে।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, গত শুক্রবার কেন্দ্রের তরফ থেকে নবান্নে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। এরপরই অর্থ বরাদ্দ করা হয়েছে মিলিয়ন প্লাস সিটি প্রকল্পের আওতায়।রাজ্যের ১১৮টি পুরসভা এলাকায় পরিকাঠামোগত উন্নয়নের জন্য তা খরচ করা হবে।তবে এই অর্থ পাওয়ার প্রক্রিয়াটি সময়মতো দেয় নি কেন্দ্র। যদি সময় মত দিত তবে উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়নে বিলম্ব ঘটত না বলে জানিয়েছে রাজ্য প্রশাসনের একাংশ।

রাজ্য-কেন্দ্র সম্পর্কের টানাপড়েনের মধ্যেই এই বরাদ্দ অর্থ কিছুটা স্বস্তি দিয়েছে বলে মনে করছে অনেকেই।তবে টাকা দিতে এতটা দেরি হওয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।রাজ্য সরকার অবশ্য এখন এই অর্থ দ্রুত খরচ উন্নয়ন প্রকল্পে ব্যয় করতে ইচ্ছুক। যতটা দ্রুত সম্ভব উন্নয়নে ব্যয় করতে চাই রাজ্য।

উল্লেখ্য,রাজ্য সরকার দীর্ঘ দিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আসছে।একাধিক বার অভিযোগ করা হয়েছে যে, কেন্দ্রীয় বরাদ্দের অর্থ সময়মত রাজ্যের কাছে পৌঁছোয় না বা কেন্দ্র পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে না। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৪৬২ কোটি টাকা হাতে পাবার পর ইতিমধ্যে ব্যয়ের রূপরেখা চূড়ান্ত করতে শুরু করেছে পুরসভাগুলি।  

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক