রাজ্যের আবেদন সত্ত্বেও সারি ধর্মের স্বীকৃতি দেয়নি কেন্দ্র, প্রচার করবে তৃণমূল

সারি ধর্মের সরকারি স্বীকৃতির দাবি জানিয়ে কেন্দ্র সরকারকে আগেই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারি ধর্মের সরকারি স্বীকৃতির দাবি জানিয়ে কেন্দ্র সরকারকে আগেই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদিবাসীদের এই ধর্মকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কোনও হেলদোল নেই। পঞ্চায়েত নির্বাচনের আগে এবার বিষয়টি প্রচারে আনতে চলেছে রাজ্যের শাসকদল।

আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফরে যাবেন। তার আগে দলের বিভিন্ন বিধায়কদের চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৮ লাইনের সেই চিঠিতে সারি ধর্মকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে৷ চিঠিতে বলা হয়েছে, রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের অনেক মানুষ ‘সারনা’ ধর্ম ও অনেকে ‘সারি’ ধর্মকে বিশ্বাস করেন ও জীবনা যাপনে মেনে চলেন। এই দুই ধর্মের স্বীকৃতি রাজ্যের আদিবাসী মানুষের দীর্ঘ দিনের দাবি৷ কিন্তু এই দাবিকে স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কোনও ইতিবাচক ভূমিকা নেয়নি। যদিও আদিবাসী সমাজের এই ভাবাবেগকে রাজ্য সরকার সবসময় সম্মান দিয়েছে এবং এই দুই ধর্মের স্বীকৃতির বিষয়টি নিয়ে অনেক আগেই, ২০২০ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে। একাধিকবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যদিও কেন্দ্র সরকার এখনও এই বিষয়ে নীরব।

বিষয়টিকে যে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার, তা বোঝা গিয়েছল গত ৬ জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ক্যাবিনেট বৈঠকে এই বিষয়ে রাজ্য একটি নির্দিষ্ট প্রস্তাব পাস করিয়েছে। উপজাতীয় সম্প্রদায়ের একটি অংশের জন্যে ‘সারনা’ ধর্মের স্বীকৃতির বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে এই বিষয়ের উপরে বিলও আনা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসী এলাকায় এই বিষয়টিও প্রচারে তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজ্যের আদিবাসী সমাজের জন্য বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাও প্রচারে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!