ডিসেম্বরে দিঘা অভিযানে মুখ্যমন্ত্রী, তবে কি শীঘ্রই উদ্বোধন জগ্ননাথ মন্দিরের?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৪ সালের এপ্রিল মাসেই উদ্বোধন হওয়ার কথা ছিল জগ্ননাথ মন্দিরের(Digha Jagannath Temple)। নানা ঘটনার জেরে পিছিয়ে গিয়েছে সময়। কিন্তু ডিসেম্বর মাস চলে আসলেও এখন ঘোষিত হল না মন্দির উদ্বোধনের দিনক্ষণ। তবে আর কতদিনে অপেক্ষা? এবার তার উত্তর খুঁজতেই দিঘায় যাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

সোমবার বিধানসভায় ঢুকে রামনগরের বিধায়ক অখিল গিরিকে দেখা মাত্রই জগন্নাথ মন্দিরের কাজ নিয়ে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে বিধায়ক জানান, কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। সূত্রের খবর, সেই সময়ই মুখ্যমন্ত্রী অখিল গিরিকে জানান, তিনি নিজে অতি শীঘ্রই দিঘা যাবেন মন্দিরের কাজ খতিয়ে দেখতে। তবে দিনক্ষণ জানাননি তিনি। যদিও সূত্র মারফত খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ ডিসেম্বর কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখতে সমুদ্রতটে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

গত ২০১৯ সালে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে। এই কাজ হিডকো সংস্থাকে দিয়ে করানো হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো শুরু হয় কাজ। পরবর্তীকালে বনদপ্তরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা হওয়ায় সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়। মন্দিরের জায়গা স্থানান্তরিত করা হয় নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে। সেখানে ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব‌্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ‌্য সরকার।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ