Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গেরুয়া ঝড় বইতেই বাড়ছে লাড্ডুর চাহিদা, কী বলছেন ব্যবসায়ীরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের বেশ কয়েকটি আসনে এগিয়ে যেতেই গেরুয়া শিবির। যা নিয়ে শুরু হয়েছে বিজয়োল্লাস। ইতিমধ্যে, রাজ্যের বিভিন্ন জায়গায় গেরুয়া আবির খেলায় মেতে উঠেছে বিজেপি কর্মীসমর্থকরা।শুধু তাই নয়, মিষ্টির দোকানে লাড্ডুর চাহিদা একধাক্কায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

বিক্রেতারা বলছেন, সমস্ত দলের মিষ্টিই তৈরি রেখেছিলাম। কিন্তু লাড্ডু চাহিদা বেড়ে গিয়েছে। আর তাই রাতারাতি সবুজ মিষ্টিকে গেরুয়াতে বদলে দিতে হচ্ছে। মুখে হাসি ফুটেছে লাড্ডু ব্যবসায়ীদের।কারখানা মালিকদের দাবি, লাড্ডুর এতটা চাহিদা বাড়বে, তা তাঁরা অনুমান করতে পারেননি, আসছে একের পর এক বড় অর্ডার। রাজ্যের বিভিন্ন জায়গাতেই রৈজনৈতিক দলের কর্মীরা বিজয় উৎসব পালন করতে প্রস্তুত। আর উৎসব মানেই মিষ্টিমুখ। ভোটগণনা চলাকালীন মিষ্টির চাহিদা উঠেছে তুঙ্গে। আরও এক মিষ্টির দোকানের কর্ণধার জানান, গেরুয়া কিংবা বিজেপি চিহ্নের মিষ্টির চাহিদা রয়েছে। রাতারাতি তাই বেশ কিছু মিষ্টিকে গেরুয়া করে দেওয়া হচ্ছে।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে। তাই সোমবার (৪ ম) ফলতা বাদে বাকি কেন্দ্রগুলির ভোটগণনা।

প্রসঙ্গত, এদিন  সকাল আটটা থেকে গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই দেখা যায় বিজেপির প্রার্থীরা একাধিক জায়গায় এগিয়ে যায়। উত্তরবঙ্গের একাধিক জায়গায় বিজেপির প্রার্থীরা এগিয়ে যেতে থাকে। ক্রমে সেই ট্রেন্ড প্রায় গোটা বাংলাতেই দেখা যায়। খাস কলকাতায় বিজেপি একাধিক আসনে এগিয়ে যেতে থাকে। এরপর খোলা হয় ইভিএম। সেখানেও দেখা যায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। যা দেখা আনন্দে মেতে উঠেছেন বিজেপির কর্মী সমর্থকরা।  

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি