লোকসভা ভোট মিটলেই বাংলায় একাধিক আসনে উপনির্বাচনের সম্ভাবনা

লোকসভা ভোট মিটলেই সর্বোচ্চ ১৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা থাকছে বাংলার বুকে। পুজোর আগেই হতে পারে সেই উপনির্বাচন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পন্ন হল দেশের বুকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) ভোট গ্রহণের পালা। বাকি আছে আগামী ৪ জুন ভোট গণনা ও নির্বাচন যুদ্ধের ফলাফল ঘোষণার পালা। তা মিটলেই উঠে যাবে আদর্শ আচরণ বিধি। কিন্তু মিটবে না ভোটের উত্তাপ। কেন? কেননা, এই নির্বাচনের জেরেই বাংলার(Bengal) বুকে একগুচ্ছে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের(Series of Bye Election) তীব্র সম্ভাবনা রয়েছে। তৃণমূল(TMC) ও বিজেপি(BJP), এবারে দুই শিবির থেকেই বেশ কিছু বিধায়ককে ভোটে লড়াই করার ছাড়পত্র দেওয়া হয়েছিল। সংখ্যার বিচারে বিজেপি ৭জন এবং তৃণমূল ১১জন বিধায়ককে এবারের নির্বাচনে প্রার্থী করেছিল। সেই হিসাবে লোকসভা ভোট মিটলেই সর্বোচ্চ ১৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা থাকছে। এর সঙ্গে যুক্ত হবে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। অর্থাৎ সর্বোচ্চ ১৯টি বিধানসভা কেন্দ্রের ভোট অপেক্ষা করছে বঙ্গবাসীর জন্য। তবে এই আসনের সংখ্যা কমতেও পারে। কেননা সবাই যে জিতবেন এমনটা নাও হতে পারে।

এই উপনির্বাচন বাংলার রাজনীতিতে কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে? যেহেতু লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার কয়েক মাস পরে ওই উপনির্বাচন হবে তাই ততদিনে দেশে নতুন সরকার গঠনের পালাও সম্পূর্ণ হয়ে যাবে। কার্যত পরিষ্কার হয়ে যাবে কেন্দ্রে বিজেপি ফিরছে নাকি গদি ওল্টাছে। বিরোধী ক্ষমতা দখল করছে নাকি আরও শক্তিক্ষয় করছে। বাংলার বুকে এই উপনির্বাচনে কার্যত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরে শাসক ও বিরোধী উভয়ের কাছেই শক্তি পরীক্ষার কেন্দ্র হয়ে উঠতে চলেছে। যদফি এবারের নির্বাচনে বিজেপি ফের কেন্দ্রে সরকার বানাতে সফল হয় তাহলে তাঁরা বাংলায় কোমর বেঁধে নামবে এই উপনির্বাচনে ভাল ফল করে ২৬’র ভোটের আগে নিজেদের পায়ের তলার মাটি আরও কিছুটা শক্ত করে নিতে। আর যদি এবারের নির্বাচনে বিজেপি হারে তাহলে তৃণমূল নামবে কোমর বেঁধে বিজেপি সহ বিরোধী শিবিরকে কোনঠাসা করে নিজেদের দাপট আরও কিছুটা প্রতিষ্ঠা করতে। আবার বাম-কংগ্রেসও এই উপনির্বাচনের মাধ্যমে রাজ্য বিধানসভায় ফেরার আপ্রাণ চেষ্টা করবে।

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ