দার্জিলিং, কালিম্পং ও রায়গঞ্জে Heliport গড়ছে রাজ্য সরকার

এই প্রথম রাজ্যের কোথাও Heliport বা হেলিবন্দর তৈরি হতে চলেছে। তাও এক জায়গায় নয়, ৩-৩টে জায়গায়। দার্জিলিং, কালিম্পং ও রায়গঞ্জে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) রয়েছে নদী বন্দর। আছে স্থলবন্দরও। গড়ে উঠতে চলেছে সমুদ্র বন্দরও। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে Heliport। এই প্রথম রাজ্যের কোথাও Heliport বা হেলিবন্দর তৈরি হতে চলেছে। তাও এক জায়গায় নয়, ৩-৩টে জায়গায়। দার্জিলিং, কালিম্পং ও রায়গঞ্জে। এই Heliport গড়ে উঠলে পর্যটনের পাশাপাশি লাভবান হবে ব্যবসা-বাণিজ্যও। যাত্রী পরিবহণের ক্ষেত্রেও লাভ হবে। বিদেশে কম দূরত্বের গন্তব্যে নিয়মিত হেলিকপ্টার পরিষেবা দিতে Heliport আছে। সারা দেশে হাজারের বেশি এমন হেলিপোর্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এ রাজ্যে এর আগে বিচ্ছিন্ন ভাবে কয়েকটি পর্যটন কেন্দ্রে হেলিকপ্টার চললেও Heliport তৈরির কথা আগে ভাবা হয়নি। মূলত প্রত্যন্ত এলাকার পর্যটনকেন্দ্র, ধর্মীয় স্থানে নিয়মিত যাতায়াতের জন্যই এই Heliport ব্যবহার করা হয়। এবার বাংলাতে সেই Heliport গড়ে তুলবে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজ্য সরকার দার্জিলিং, কালিম্পং ও রায়গঞ্জে যে Heliport গড়ে তুলবে সেখানে ওঠানামা করবে শুধুই হেলিকপ্টার। সেই Heliport-গুলিতে একাধিক হেলিপ্যাড থাকবে। তার সঙ্গে থাকবে একটি ছোট Terminal Building বা Waiting Lounge, ঠিক যেমন বিমানবন্দরে থাকে। তবে, হেলিপোর্টে থাকা Terminal হবে তুলনায় অনেক ছোট। সঙ্গে থাকবে নিরাপত্তা, যাত্রীদের মালপত্র এক্স-রে করার ব্যবস্থা। থাকবে দমকল বাহিনীও। কেন্দ্রীয় সরকারের গতিশক্তি প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ছোট বিমানবন্দর ও Heliport তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের তিন শহরে Heliport গড়তে টাকা আসবে ওই প্রকল্প থেকেই। আর তাই ওই সব Heliport গড়ে উঠবে Regional Connectivity Scheme বা RCS’র অধীনে। ইতিমধ্যেই কেন্দ্রের অধীনস্থ পবন হংস সংস্থাকে ওই ৩টি Heliport বানানোর বরাত দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং ও রায়গঞ্জে Heliport গড়তে জমি অধিগ্রহণ করে তুলে দেওয়া হয়েছে পবন হংসের কাছে। কালিম্পংয়ে জমি খোঁজার কাজ চলছে। নবান্ন সূত্রের খবর, ওই ৩ Heliport নিয়ে পবন হংস শীঘ্রই Details Project Report বা DPR জমা দেবে। রাজ্যের অন্য সব জেলায় স্থায়ী হেলিপ্যাড থাকলেও উত্তর দিনাজপুরে নেই। শিলিগুড়ির পরে উত্তরবঙ্গের রায়গঞ্জকেই দ্বিতীয় ব্যবসা কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। অথচ সেভাবে রায়গঞ্জের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা যায়নি। দার্জিলিং ও কালিম্পংয়ে নিয়মিত হেলিকপ্টার পরিষেবা চালু হলে শিলিগুড়ি থেকে মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই পৌঁছনো যাবে দুই শৈলশহরে। তবে কলকাতা বা শিলিগুড়ি থেকে আকাশ পথে সরাসরি রায়গঞ্জের যোগাযোগ স্থাপন হলে তাতে উপকৃত হবেন রায়গঞ্জ, বালুরঘাট-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। প্রচুর বিদেশি পর্যটক নিয়মিত ভাবে দার্জিলিং-কালিম্পংয়ে যান। তাঁরাও এই পরিষেবা ব্যবহার করতে পারেন।

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির