মুখ্যমন্ত্রীর ট্যুইট বার্তায় স্বস্তিতে বাংলাদেশ ফেরত পড়ুয়ারা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট বার্তা দেখে বাংলাদেশ ফেরত পড়ুয়ারা অনেকেই এখন বেশ স্বস্তিতে আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের(Ekushe July) মঞ্চ থেকেই বার্তা দিয়েছিলেন তিনি। বাংলাদেশের(Bangladesh) কোনও অসহায় মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেবে এপার বাংলা। সেই বার্তা প্রদানের কয়েক ঘন্টার মধ্যেই তিনি করলেন আরও একটি ট্যুইট। সেখানেই জানিয়ে দিলেন, বাংলাদেশ ফেরত পড়ুয়াদের সাহায্যের জন্য রাজ্য প্রশাসনকে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গতকাল রাতে তিনি ট্যুইট(Tweet) করেছেন বাংলাদেশ থেকে ফেরত আসা পড়ুয়াদের(Students) নিয়ে। লিখেছেন, ‘বাংলাদেশ থেকে শত শত পড়ুয়া এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গে বা ভারতে ফিরছেন। তাঁদের সাহায্যের জন্য রাজ্য প্রশাসনকে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ৩০০ পড়ুয়া হিলি সীমান্তে পৌঁছেছে এবং প্রত্যেকেই নিরাপদে তাঁদের গন্তব্যের দিকে রওনা দিয়েছেন: তাঁদের মধ্যে ৩৫ জনের সাহায্যের প্রয়োজন ছিল। আমরা তাঁদের সহায়তা করেছি। বিপদের মুখে একতাই শক্তি।’ মুখ্যমন্ত্রীর এই ট্যুইট বার্তা দেখে বাংলাদেশ ফেরত পড়ুয়ারা অনেকেই এখন বেশ স্বস্তিতে আছেন।

গতকাল একুশের মঞ্চ থেকে বাংলাদেশ প্রসঙ্গে মমতা বলেছিলেন, ‘বাংলাদেশ অন্য দেশ। তাই বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না। এই নিয়ে যা বলার ভারত সরকার বলবে। কিন্তু, কোনও অসহায় মানুষ যদি দরজায় কড়া নাড়ে সেক্ষেত্রে আমরা আশ্রয় দেব।’ কার্যত তাঁর সেই বক্তব্যের মধ্যেই ছিল মানবিক আশ্বাস। পাশে থাকার আশ্বাস। বাংলাদেশের পরিস্থিতি যে এখনও স্বাভাবিক হয়ে গিয়েছে তা বলা যায় না। বাংলাদেশে পাঠরত বহু ভারতীয় তরুণ-তরুণী ফিরে আসছেন এপার বাংলায়। কিন্তু তাঁদের অনেকেই সেখানার হিংসা আর তাণ্ডবের ছবি দেখে আর সেদেশে ফেরত যেতে চাইছেন না পড়া শেষ করার জন্য। এখন মুখ্যমন্ত্রীর ট্যুইট বার্তা তাঁদের মনে আশার সঞ্চার করেছে।

মমতার এই পড়ুয়াদের পাশে থাকার ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগেও দেখা গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ রাজ্যের শত শত পড়ুয়া ইউক্রেন থেকে ফেরত চলে আসতে বাধ্য হয়েছেন তাঁদের পড়ার পাঠ শেষ না করেই। সেই সব পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন মমতা। তবে দাঁড়ায়নি ভারত সরকার। মমতা চেয়েছিলেন ভারত সরকার ওই সব পড়ুয়াদের এ দেশে পড়া শেষ করার ব্যবস্থা করে দিক। যদিও সেই ব্যবস্থা করেনি ভারত সরকার। তার জেরে অনেকেই যেমন ফের ইউক্রেন যেতে বাধ্য হয়েছেন পড়া শেষ করার জন্য তেমনি অনেকে পড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। দেখার বিষয় বাংলাদেশ ফেরত পড়ুয়াদের কপালে এখন কী আছে।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর