দুষ্কৃতীদের বোমার ত্রাসে আতঙ্কিত গ্রামবাসী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বোমা সন্ত্রাস। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার বসিরহাট। এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হয়। উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ থানার অন্তর্গত বিশপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অশোক সাউয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় রীতিমত ভীত-সন্ত্রস্ত এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, কোনোদিন এই ধরণের ঘটনার সম্মুখীন হয়নি তাঁরা। একই স্থানে পরপর দুটি বোমা ফেলা হয় বলে জানান স্থানীয়রা।তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি।ওই ব্যক্তির বাড়ি লক্ষ্য করেই বোমা নিক্ষেপ কেন? রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোনো রহস্য? ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিশ।   

দীর্ঘদিন ধরে রাজ্যের নানান প্রান্তে বোমা বিস্ফোরণের অভিযোগ উঠে এসেছে। বিস্ফোরণে প্রাণ গিয়েছে বহু মানুষের। নিত্যদিন এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। বিশেষ করে গোপনে বোমা বাধার কাজও চলে। প্রশাসনের কঠোর পদক্ষেপের পরেও অপরাধীদের টনক নড়েনি।   

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

‘কালো জাদু করে মা’, সন্দেহ থেকেই নৃশংস কাণ্ড ঘটাল গুণধর ছেলে

চাকরি থাকলেও নেই পদ-দায়িত্ব, এবার চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বসতে হবে পরীক্ষায়

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

কলকাতায় ফের ED-র অভিযান, টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ ৮ জায়গায় তল্লাশি

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার