মালদহে পুরোদমে চলছে গরু-ছাগলের আধার কার্ডের কাজ

কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে মালদা জেলা প্রাণিসম্পদ বিকাশ দফতরের আধিকারিকরা গরু ছাগলের কানে ১২টা অক্ষরের ট্যাগ লাগাতে শুরু করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাইনে দাঁড়িয়ে আধার কার্ড করিয়েছিলেন মানুষ। আগেই মানুষের পাশাপাশি গরু-ছাগলের জন্যও আধার কার্ড বাধ্যতামূলক করেছিল ভারত সরকার। এবার, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে মালদা জেলা প্রাণিসম্পদ বিকাশ দফতরের আধিকারিকরা গরু ছাগলের কানে ১২টা অক্ষরের ট্যাগ লাগাতে শুরু করেছেন।

গরু ও ছাগলের কানে লাগানো ১২ অক্ষর বিশিষ্ট এই ট্যাগ নম্বরটি দফতরের কম্পিউটারে নথিভুক্ত করা হচ্ছে। তার সঙ্গে নথিভুক্ত করা হচ্ছে প্রাণিটির বিস্তারিত তথ্য। তালিকায় পশুদের সঙ্গে তাদের মালিকের নাম, ফোন নম্বর, ঠিকানা সবই নথিভুক্ত করা হচ্ছে। গরু ছাগলকে কেউ চুরি করে নিয়ে গেলে বা হারিয়ে গেলে তার কানে লাগানো থাকা সেই ট্যাগ নম্বর দেখেই তাকে শনাক্ত করা যাবে। এর পর তার মালিকের সঙ্গে যোগাযোগ করে পশুটিকে ফিরিয়ে দেওয়া যাবে।

মালদা জেলার প্রাণিসম্পদ বিকাশ দফতর পুরোদমে গরু ছাগলের আধার কার্ড করার কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে দফতরের এক আধিকারিক বলেন, ‘‘ভারত সরকারের উদ্যোগে মানুষের যেমন আধার কার্ড রয়েছে, তেমনই পশুদেরও পশু আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। একটি ১২ অক্ষরবিশিষ্ট ট্যাগ গরু, ছাগলের কানে পরিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিগত চার বছর ধরে এটা করে আসছি। পাশাপাশি আমাদের দফতরের পোর্টালে গরুর সমস্ত বিস্তারিত বিবরণ তোলা হয়। গরুকে ট্যাগ পড়ানোর সুবিধা হল, গরুটি যদি হারিয়ে বা কিংবা চুরি হয়ে যায়, তাহলে সেই ট্যাগ নম্বর দেখে পশুর ঠিকানা ও মালিকের পরিচয় পাওয়া যায়। পাশাপাশি গরুর কানের ট্যাগ পরা থাকলে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে।’’ একইসঙ্গে প্রায় দেড় লক্ষ পশুকে কানে ট্যাগ পরানো হয়েছে বলে জানান তিনি।

হাড়হিম কাণ্ড! বিজেপি কর্মীকে কুপিয়ে, গুলি করে খুন, উত্তপ্ত মালদার ইংরেজবাজার

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

রাতের অন্ধকারে বড়সড় নাশকতার ছক! দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ভারতীয়-সহ ২

৭৯৯ টাকাতেই ৮৪ দিন নিশ্চিন্ত! Jio-র চমকে দেওয়া প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

শ্বশুরবাড়িতে বিপদ, প্রচুর টাকা খরচের সম্ভাবনা, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি