পাঁচবাড়ি থেকে ভিক্ষে করেই শুরু রানাঘাটের শর্মা বাড়িতে দুর্গার আরাধনা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে নানা জায়গায় এমনকিছু পুজো রয়েছে যার মাহাত্ম্য মুখে মুখে প্রচারিত। যাদের নেপথ্যে রয়েছে বহু ইতিহাস। দুর্গা পুজো শুরুর কারণও অবাক করবে। তেমনই একটি পুজো হল নদিয়ার রানাঘাটের শর্মা বাড়ির। পাঁচ বাড়ি ভিক্ষা করেই প্রথম শুরু হয়েছিল দেবীর পুজো। এই পুজো ঘিরে ভক্তদের মধ্যে প্রতি বছরই উন্মাদনা দেখা যায়।

লোকমুখে কথিত রয়েছে নদিয়ার রানাঘাটের শর্মা বাড়ির পুজো প্রথম প্রচলন করেন রামকুমার চক্রবর্তী। শুরুটা হয়েছিল ১২৬২ সালে। স্বপ্নাদেশ থেকেই এই পুজোর সূচনা হয়, এমনটাই জনশ্রুতি। জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো “বুড়ো মা”-র পুজো নামে পরিচিত। শোনা যায় রামকুমার চক্রবর্তী পদব্রজে ভ্রমণ শেষে ব্রহ্মডাঙ্গা পৌঁছালে দুর্গাপুজো করতে বলে স্বপ্নাদেশ দেন দেবী। আর দেবীর সেই নির্দেশ মেনেই পাঁচ বাড়ি ভিক্ষা করে তিনি শুরু করেন পুজো। যদিও এই পুজোর লিখিত কোনও দলিল নেই তবে স্থানীয়রা বলেন এই পুজোর ঐতিহ্য ও ইতিহাস অত্যন্ত প্রাচীন। পুজোর বয়স প্রায় ৭৬৪ বছর। দেবী দুর্গা এখনে এখনও পূজিত হয়ে আসছেন “বুড়ো মা” নামেই।

এখনেই শেষ নয়, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গেও যোগ রয়েছে এই পুজোর। শোনা যায় দেবীর চিন্ময়ী রূপ দেখতে ছুটে গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র । রামকুমারদের বর্তমান পদবি ‘শর্মাচৌধুরী’ উপাধিরূপে দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র । জানা যায় প্রচলিত নিয়ম অনুযায়ী, রানাঘাটে প্রথম পাটে ওঠেন বুড়ো মা। প্রাচীন তালপাতার পুঁথির উপর নির্ভর করেই হয় এই পুজো। কথিত রয়েছে এটিও নাকি প্রায় সাতশো বছরের বেশি প্রাচীন। এই বাড়িতে পুজোর সূচনাকালে দেবীর মূর্তি পুজোর প্রচলন ঘটেই হতো পুজো। পরে ধীরে ধীরে মূর্তি পুজোর প্রচলন হয়। এমনকি শুরুতে শর্মাবাড়ির পুজো হত না কোনও ঠাকুর দালানে। সাধারণ ভাবেই হত পুজো। আর্থিক স্বচ্ছলতার মুখ দেখার পর বর্তমান প্রজন্ম তৈরি করেছে রাজকীয় ঠাকুরদালান, সেখানেই হয় এখন দেবীর আরাধনা।

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক