দৌড়ে অনেকেই, তবুও বাংলার ভাগ্যে কমছে কেন্দ্রীয় মন্ত্রীর সংখ্যা

এবারে বাংলা থেকে ঠিক কতজন সাংসদ কেন্দ্রের মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন! দৌড়ে অনেকেই রয়েছেন, তবে এগিয়ে ৩ মূর্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা ভোটে বাংলা(Bengal) থেকে বিজেপি(BJP) পেয়েছিল ১৮জন সাংসদ। একইসঙ্গে বিজেপি দেশের মধ্যে পেয়েছিল একক সংখ্যাগরিষ্ঠতাও। কিন্তু বাংলার ভাগে তারপরেও একজনও পূর্ণমন্ত্রী পদ জোটেনি নরেন্দ্র মোদির(Narendra Modi) মন্ত্রিসভায়। মোদির প্রথম দফার রাজত্বপাটে তাঁর মন্ত্রিসভায় বাংলা থেকে ঠাঁই পেয়েছিলেন বাবুল সুপ্রিয়। দ্বিতীয় দফায় তিনিও কিন্তু পূর্ণ মন্ত্রীর পদ পাননি। তাঁকে প্রতিমন্ত্রী করেই রাখা হয়েছিল। তবে ১৮জন সাংসদ দেওয়ার সুবাদে বাংলা থেকে কেন্দ্রের প্রতিমন্ত্রীর সংখ্যা বেড়ে হয়েছিল ২। বাবুলের পাশাপাশি কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন দেবশ্রী চৌধুরীও। কিন্তু একুশের ভোটে বাংলায় বিজেপির হারের পরে সেই দুইজনেরই মন্ত্রীত্বে কোপ পড়ে। পরিবর্তে কপাল খুলেছিল নিশীথ প্রামাণিক, জন বার্লা, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুরের। তাঁদের ঠাঁই দেওয়া হয় কেন্দ্রের মন্ত্রীত্বে। তবে সবাই প্রতিমন্ত্রী ছিলেন। এবারে মোদি যখন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন থাকছে, এবারে বাংলা থেকে ঠিক কতজন সাংসদ কেন্দ্রের মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন!

এবারের লোকসভা নির্বাচনে দেশজুড়ে কমেছে বিজেপির সাংসদ সংখ্যা। তাই তাঁদের জোট শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে। স্বাভাবিক ভাবেই মন্ত্রিসভায় বিজেপির সদস্য সংখ্যাও কমছে। বাংলাতেও কমেছে বিজেপির সাংসদ। ১৮ থেকে কমে হয়েছে ১২। আর তাই কেন্দ্রের মন্ত্রিসভায় এবার বাংলার প্রতিনিধিত্ব কমে ২ হবে না ৩ হবে সেই নিয়ে জল্পনা চলছে। বঙ্গ বিজেপির একটি সূত্র বলছে, উত্তরবঙ্গ থেকে ১জন ও দক্ষিণবঙ্গ থেকে ১জন সাংসদকে মন্ত্রী করা হতে পারে। সেক্ষেত্রে কপালে শিকে ছিঁড়তে পারে সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) ও শান্তনু ঠাকুরের(Shantanu Thakur)। আবার অপর একটি সূত্র বলছে সুকান্ত মজুমদারের জায়গায় মনোজ টিগ্গা আসতে পারেন। এবং যদি ৩জনকে মন্ত্রী করা হয় তাহলে সেখানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Abhijit Gangopadhay) নাম উঠে আসতে পারে। এছাড়াও মন্ত্রীত্বের দৌড়ে থাকছেন পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রানাঘাটের দুবারের সাংসদ জগন্নাথ সরকার, বিষ্ণুপুরের তিনবারের সাংসদ সৌমিত্র খাঁ ও জলপাইগুড়ির দুবারের সাংসদ জয়ন্ত রায়। তবে কার কার ভাগ্যে শিকে ছেড়ে, সেটাই এখন দেখার।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ