‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: রাজ্যে বিজেপি ক্ষমতাতে আসার পর একাধিক পুরসভা কিংবা পঞ্চায়েতে পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। তৃণমূলের অধীনে থাকা পঞ্চায়েতগুলি থেকে বেপাত্তা হয়ে গিয়েছেন সদস্য থেকে প্রধানরা। তাই নাগরিক পরিষেবা নিয়ে উদ্বেগ দেখা দিচ্ছে। যদিও আমজনতাকে সেই বিষয়ে চিন্তা করতে হবে না বলে সাফ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক শেষে তিনি আশ্বস্ত করে বলেন, ‘পঞ্চায়েত সদস্যদের অধিকাংশ পালিয়ে গিয়েছে। পঞ্চায়েত অফিসকে অচল করে রাখার অধিকার কারোর নেই। পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে না। পঞ্চায়েতের সচিব কাজ করবেন।’

রাজ্য সরকারের কোন কোন প্রকল্প চালু থাকবে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘সমস্ত কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত করা হবে। যে প্রকল্পগুলি চলছে সবকটি চালু থাকবে। ডাবল ইঞ্জিন সরকারের সুফল সবাই পাবেন। উন্নয়নের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। এই সরকার মুখে যেটা বলবে, সেটা কাজেও করে দেখাবে।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘আগের সরকারের এই ধরনের প্রশাসনিক সভায় প্রচুর পরিমাণে খরচ করত। কিন্তু সেই খরচ এখন কমানো হচ্ছে। আমাদের সরকার মানুষের প্রতি দায়বদ্ধ এই সরকার সচেতন এবং সংবেদনশীল। ’

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই ব্যস্ত ছিলেন শুভেন্দু অধিকারী। প্রথমে বেলুড় মঠে গিয়ে পুজো দেন তিনি। সেখান থেকে হাওড়া ও দুর্গাপুরে দুটি প্রশাসনিক সভা করেন। সেই মতো দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে জঙ্গলমহলের ৫ জেলার আধিকারিকরা হাজির ছিলেন। এদিন সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তাঁদের শাসনকালে কোনও ভোটার নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। এই সরকার সাধারণ মানুষের।’

তিনি আরও বলেছেন, ‘কীভাবে শিল্পের জোয়ার রাজ্যে আসবে তা আমরা দেখছি। সরকার কি চাইছে তার বার্তা দিতেই আধিকারিকদের সঙ্গে এদিন বৈঠক করা হয়েছে। ফলতায় পুনর্নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পড়েছে।’ দুর্গাপুরের মানুষকে এদিন আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন হাওড়াতেও প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। দুর্গাপুরের বৈঠক শেষে তিনি রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে।

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, ভারতে ‘ট্রু আরজিবি’ টেলিভিশন লঞ্চ করল sony

এক ধাক্কায় বন্ধ কয়েক হাজার Whats’app অ্যাকাউন্ট! ভোগান্তিতে ইউজাররা

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

সূর্যের বুধের নক্ষত্রে প্রবেশ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের