ইতিহাসের প্রশ্নে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা, দুঃখপ্রকাশে দায় সারলেন বিদ্যাসাগরের উপাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি : পরীক্ষার প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বিতর্কের মুখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এই ঘটনার জন্য ক্ষমা চাইলেন উপাচার্য দীপক কুমার কর। তিনি বলেছেন, এই ধরনের ঘটনায় দুঃখীত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটি অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত ভুল। টাইপোগ্রাফিতে এই ভুল হয়ে থাকতে পারে।

তিনি বলেছেন, এটি অত্যন্ত সিরিয়াস ইস্যু। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে রিপোর্ট হাতে আসার পরেই দুজনকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান এবং মডারেশন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষায় যা প্রশ্ন আসে, তার বাছাই প্রশ্ন নিয়ে চূড়ান্ত প্রশ্নপত্র তৈরির দায়িত্ব পড়ে মডারেশন বোর্ডের সদস্যের ওপর। বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান হন এই বোর্ডের একজন সদস্য। দুজনকেই দায়িত্ব থেকে সরানো হয়েছে। পাশাপাশি সকল বিভাগকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজরদারি রাখতে বলা হয়েছে।

দেশের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেছেন, যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদেরকেই সন্ত্রাসবাদী হিসেবে অভিহীত করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্নপত্রটি সামনে আসতেই বিতর্ক চরমে উঠেছে। এই ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ইমেলে অভিযোগ জানিয়েছে বিজেপি। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে চলছে ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা। সেখানেই ইতিহাসের প্রশ্ন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেখানে প্রশ্ন এসেছে, মেদিনীপুরের ৩ ম্যাজিস্ট্রেটের নাম লেখ, যাঁরা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?উল্লেখ্য, ১৯৩১-১৯৩৩ সালে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন ৩ ম্যাজিস্ট্রেট। প্রশ্নপত্র সামনে আসতেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে শিক্ষা মহলে। এই বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। বিপ্লবীদের পরিবারের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে।

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ