তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেসের তিন নেতা, অভিষেকের হাত ধরেই বড় ভাঙন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ প্রথম দফার ভোটের আগেই বড় ভাঙন প্রদেশ কংগ্রেসে। এবার এই তিন শীর্ষ নেতা তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর। আজ, শনিবার মুর্শিদাবাদের লালবাগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই যোগ দিচ্ছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বাপ্পা–সহ ৩ নেতা। গতকালই কংগ্রেসের সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে টেলিফোনে কথা হয় ডায়মন্ডহারবারের সাংসদের। আর তারপরই এমন ঘটনা রাজ্য–রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। সুতরাং সব আসনে প্রার্থী কংগ্রেস দিলেও চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে।

এদিকে ইতিমধ্যেই এই তিন নেতারা লালবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিধানসভা নির্বাচনের মুখে এই দলবদল মুর্শিদাবাদ তথা রাজ্যে কংগ্রেসের অবস্থা আরও দুর্বল করবে বলেই মনে করছেন অনেকে। এবার কংগ্রেস আশা করছে মুর্শিদাবাদ এবং মালদা থেকে আসন পাবে। তার আগে এমন ভাঙন সেই আশায় ধাক্কা দিল বলে মনে করা হচ্ছে। আজই মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে আল–আমান শিক্ষা মিশন গ্রাউন্ড থেকে ফরাক্কার জিগরি মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ওই রাজনৈতিক কর্মসূচিতে হাসানুজ্জামান ছাড়াও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রদেশ কংগ্রেস কমিটির সোশ্যাল মিডিয়া সেলের সম্পাদক জাবেকুল শেখ, কংগ্রেসের জঙ্গিপুর মহকুমার যুব নেতা রবিউল ইসলাম এবং রঘুনাথগঞ্জ টাউন কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমিত সরকার। গত বুধবার মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা তথা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক এবং রাজ্য যুব কংগ্রেসের সহ–সভাপতি আসিফ ইকবাল, দক্ষিণ ২৪ পরগনার পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক সভায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

এছাড়া ওই ঘটনার রেশ কাটার আগেই মুর্শিদাবাদের বাসিন্দা তথা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র হাসানুজ্জামান বাপ্পার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র হাসানুজ্জামান এদিন এবারের বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর উপর একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘‌কংগ্রেস দল ছাড়তে আমি বাধ্য হলাম। অধীরদা দলটা আমাকে করতে দিল না। আমরা সকলেই জানি গতকাল পার্লামেন্টে পেশ হওয়া একটি বিলকে কেন্দ্র করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। এর থেকেই পরিষ্কার বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে এই রাজ্যে অভিষেকের হাতকে শক্ত করতে হবে। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস, বিজেপির নেতৃত্বে চলছে। তাই আর কংগ্রেসে থাকা সম্ভব হচ্ছেন না।’‌

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে