প্রাতঃভ্রমণে বেরিয়ে আর ফেরা হল না বাড়ি, মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ পথ দুর্ঘটনা। শনিবার  ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে  পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন পথচারীর। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাবুয়া রোডের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। পাশাপাশি আহত হয়েছেন দুজন প্রাতঃভ্রমণকারী-সহ পিক্যাপ ভ্যানের চালক। তাদেরকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিন সকালেও তুলসিহাটা গ্রামের কয়েকজন বাসিন্দা জাতীয় সড়কের ধারে প্রাতঃভ্রমণ করছিলেন। ওই সময় আচমকাই প্রচণ্ড গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান প্রাতঃভ্রমণকারীদেড় ধাক্কা মারে। আর তাতে ঘটনাস্থলেই তিন প্রাতঃভ্রমণকারীর মৃত্যু হয়। শুধু তাই নয় দুজন জখম হন। প্রথমে সআহতদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থা অবনতি হতেই চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ লজের মধ্যে মহিলাকে ধর্ষণ করে খুন, পলাতক অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, নিহতরা হলেন দিলীপ সাহা (৪৯), সুরেশ খৈতান (৬০) এবং ফেকনলাল রাম (৬৫)। আহত হয়েছেন শ্রাবণী সাহা এবং শঙ্করপদ কর্মকার নামে দুই পথচারী। এনারা সকলেই তুলসিহাটা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে শনিবার সাতসকালে এমন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা