জলপাইগুড়িতে চিতার হানায় গুরুতর জখম ৩ পুলিশকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে চিতার হামলায় গুরুতর জখম ৩ পুলিশকর্মী। জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি-লালবাড়ি গ্রামে আচমকাই হানা দিয়েছে চিতা। আক্রান্ত ৩ পুলিষকর্মীর মধ্যে একজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অন্য দু’জনকেও আক্রান্ত অবস্থায় ভর্তি করা হয়েছে দক্ষিণ হাঁসখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

জানা গিয়েছে, চিতাবাঘটি জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি-লালবাড়ি গ্রামের একটি পাট ক্ষেতে বসেছিল। ওই পাটক্ষেতের পাশ দিয়েই যাচ্ছিলেন ৩ পুলিশকর্মী। পাট ক্ষেত থেকে আচমকাই বেরিয়ে এসে পুলিশ কর্মীদের আক্রমণ করে। আকষ্মিক আক্রমণে কেউ বুঝতে পারেনি। স্থানীয়রাই পুলিশকর্মীদের আক্রান্ত হতে দেখে তাঁরা ছুটে আসেন। স্থানীয়দের ছুটে আসতে দেখে আবার লুকিয়ে পড়ে চিতাটি। স্থানীয়রাই গুরুতর জখম অবস্থায় পুলিশকর্মীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি-লালবাড়ি গ্রামে চিতার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের আধিকারিকরা। মঙ্গলবার দুপুরের দিকে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে সেটিকে কাবু করে । এরপর সেটিকে নিয়ে যান বনকর্মীরা।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে নাগরাকাটার কলাবাড়ি চা বাগানে চলন্ত বাইক ও সাইকেলে হামলা চালিয়েছিল একটি চিতা। তারজন্য ৩ জন গুরুতর জখম হয়েছিলেন। বিগত কয়েক মাস ধরে জলপাইগুড়িতে চিতাবাঘের হামলায় বেশ কয়েকজন জখম হয়েছিলেন। একের পর এক চিতাবাঘের হামলার খবরে আতঙ্ক জাঁকিয়ে বসেছে স্থানীয়দের মধ্যে।চিতার খবর পেলেই বনদফতরের পক্ষ থেকে আধিকারিক ও কর্মীরা পৌঁছে যান। বার বার চিতার হানায় চিন্তায় ঘুম উড়েছে সাধারণ মানুষের।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান