নিষিদ্ধ কাফসিরাপ পাচারের চেষ্টা, গ্রেফতার তিন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের উদ্ধার নিষিদ্ধ মাদকদ্রব্য। বৃহস্পতিবার যশোর রোডে এয়ারপোর্টের কাছে নিষিদ্ধ মাদকমিশ্রিত কাফসিরাপসহ গ্রেফতার তিন ব্যক্তি। গ্রেফতার করে রাজ্য এসটিএফ। যার বাজারমূল্য পঞ্চাশ লক্ষ টাকা। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য এসটিএফ বাহিনী তল্লাশি অভিযান চালায়। একটি সন্দেহভাজন ট্রাক আটক করেন তাঁরা। এই ট্রাক থেকেই উদ্ধার হয় ৯০০০ বোতল নিষিদ্ধ কাফসিরাপ ফেনসিডিল (কোডিন মিশ্রিত কাশির সিরাপ)। এই নিষিদ্ধ সিরাপ উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পাচারের উদ্দেশ্য ছিল।

এ ঘটনা নতুন নয়। নিত্যই পাচারকারীরা নিষিদ্ধ দ্রব্য পাচার করে চলেছে।কখনও রাজ্যের অন্দরেই এক স্থান থেকে অন্য স্থানে পাচারের প্রক্রিয়া চলছে। আবার কখনও ভিন রাজ্যে পাচারের পথ হিসেবে এ রাজ্যকে বেছে নিচ্ছে পাচারকারীরা। রাজ্য প্রশাসন কঠোর হাতে এই চক্র দমনের ব্যবস্থা নিচ্ছে। এদিনের এই উদ্ধারের ঘটনা রাজ্য এসটিএফ এর ফের বড় সাফল্য।  

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া