সাবধান, আগামিকাল থেকে আরও বজ্রপাত

৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে বইবে ঝোড়ো হাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার হয়েছিল ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বয়েছিল ঝোড়ো হাওয়া। হয়েছিল বজ্রপাত (THUNDER STORM)। আগামিকাল থেকে বজ্রপাতের সম্ভাবনা আরও বেশি। চলতি মাসের ২৯ তারিখ থেকে ৩ মে তারিখ পর্যন্ত- এই ৫ দিন রাজ্য জুড়ে বেশি বজ্রপাতের সম্ভাবনা। হবে কালবৈশাখী। দুর্যোগের সম্ভাবনাও থাকছে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৯ তারিখ কম থাকলেও ৩০ তারিখ থেকে আরও বাড়বে বজ্রপাত। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ৩০ এপ্রিল তারিখ থেকে ১ মে  বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে।  ২ এবং ৩ মে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা।  

উত্তরবঙ্গে আগামিকাল বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং কালিম্পঙে। ৩০ এপ্রিল ও ১ মে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সতর্ক করে বলেছে, বজ্রপাতের সময়ে নিরাপদ জায়গায় থাকতে। আগামী ৩০ তারিখে কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার