ইডির তল্লাশির প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ, পথ অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডির তল্লাশির প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ, পথ অবরোধ। বর্ধমানে যুব তৃনমূল ও শহর তৃনমূলের পথ অবরোধ রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ।কয়লাকাণ্ডে রাজ্যে জোরদার অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। বৃহস্পতিবার সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি। একইসঙ্গে লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, দিল্লির একটি পুরনো কয়লা সংক্রান্ত মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকালে প্রতীক জৈনের বাড়িতে ইডির হানার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছান কলকাতা পুলিশ কমিশনার(CP) মনোজ ভার্মা। পরে সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ইডির এই অভিযানের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোর ছ’টা থেকে এমন সময় অভিযান চালানো হয়েছে, যখন অফিসে কার্যত কেউ উপস্থিত ছিলেন না। তাঁর দাবি, নির্বাচন ও এসআইআর সংক্রান্ত তৃণমূলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য ও নথি ইডি তুলে নিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আইপ্যাক কোনও প্রাইভেট অর্গানাইজেশন নয়, এটি তৃণমূল কংগ্রেসের অথরাইজড টিম। সেই টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া হয়েছে, টেবিল ফাঁকা করে দেওয়া হয়েছে। নতুন করে সব শুরু করতে গেলে নির্বাচনই পেরিয়ে যাবে”।তিনি এই ঘটনাকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে আখ্যা দিয়ে বলেন, “এটা একটা ক্রাইম। আমাদের সমস্ত নির্বাচনী কাগজ চুরি করা হয়েছে”। পাশাপাশি সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সৌজন্যতা দেখাব, কিন্তু এটাকে আমার দুর্বলতা ভাবলে ভুল করবেন। আপনারা সব লুট করবেন আর আমি চুপ করে বসে থাকব—তা হবে না”।মুখ্যমন্ত্রী(CM) জানান, আইপ্যাকের অফিস থেকে কী কী নথি নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ইডির বিরুদ্ধে এফআইআর করার কথাও তিনি উল্লেখ করেন। বিজেপিকে ‘ডাকাতের দল’ বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজনৈতিকভাবে লড়াই করার সাহস নেই বলেই ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে”।মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই বৃহস্পতিবার বিকেল চারটে থেকে গোটা রাজ্যে ব্লক, অঞ্চল ও ওয়ার্ড স্তরে ইডির তল্লাশির প্রতিবাদে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস। বাদ যায়নি পূর্ব বর্ধমান জেলাও।

পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের প্রথম সারিতে পা মেলান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ জেলা নেতৃত্ব ও অসংখ্য কর্মী-সমর্থক। ইডির অভিযানকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিযোগ তুলে বিক্ষোভকারীরা কেন্দ্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।এদিন জেলা যুব সভাপতি রাসবিহারী হালদারের নেতৃত্বে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় বর্ধমানের তেলিপুকুর এলাকায়।বৃহস্পতিবার আইপ্যাক অফিসে ইডির হানার প্রতিবাদে গর্জে উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কালিপদ মন্ডল। বৃহস্পতিবার হাওড়া শ্যামপুরে মিছিলে অংশ নিয়ে কালী বাবু জানান,” শাসক দলকে হেনস্থা করার চেষ্টা করেছে। তাতে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের মধ্যে কেন্দ্রীয় এই প্রতিষ্ঠানের নির্দেশবাহী কেন্দ্রের বিজেপি সরকারের উপর ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। আজ এক্ষেত্রে কোনরকম মেজাজ হারালে চলবে না। সবাই সব বুঝতে পারছে। অহেতুক তৃণমূল কংগ্রেসকে যে হেনস্থা করা হচ্ছে তা সকলে বুঝতে পারছেন তবে সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের মাথা ঠান্ডা রাখতে হবে।কোনরকম প্ররোচনায় পা দেয়া যাবে বাসি জানা, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের, জুলফিকার আলী মোল্লা , মন্দিরা মন্ডল প্রমূখ।আইপ্যাকের অফি বৃহস্পতিবার বিকেল চারটা থেকে গোটা রাজ্যে ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে ,ওয়ার্ডে ওয়ার্ডে ইডির তল্লাশির বিরুদ্ধে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে সেক্টর ফাইভ এর আইপ্যাক এর অফিসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দলীয় কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান যেভাবে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নির্বাচনী কাজে তৃণমূলের বাধা সৃষ্টি করেছে তার প্রতিবাদ জানাতেই তৃণমূল কর্মীরা রাস্তায় নামবে। প্রতিবাদ মিছিল হবে। যারা এসআইয়ারের কাজ করছেন তারা করবেন বাকিরা রাস্তায় নেমে প্রতিবাদে সরব হবেন। মমতা আরো বলেন,বাংলায় জিততে হলে ভোটে লড়ে আসুন। দলীয় সব তথ্য ট্রান্সফার করা হয়েছে। দলীয় ট্র্যাটেজি হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ইডি অভিযানের মধ্যে দিয়ে। হার্ডডিক্স ফাইল নিয়ে অফিস থেকে বেরিয়ে এমন কথাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।

তিনি এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন। নাম না করে বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্যকে ক্যাডার বলে জানান মমতা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান আপনি। অমিত শাহকে ‘ন্যাস্টি হোম মিনিস্টার ‘বলে বিদ্রুপ করেছেন। প্রতীক জৈনের বাড়িতে যা করেছে, আই-প্যাকের অফিসেও তাই করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক নথি নিয়ে গিয়েছে ইডি। ভোটের তথ্য ট্রান্সফার করা হয়েছে। এটা অপরাধ। মানি পাওয়ার, মাসল পাওয়ার ব্যবহার করছে বিজেপি।তিনি প্রশ্ন করেছেন, গায়ের জোরে সব দখল করা সম্ভব? সব কাগজপত্র নতুন করে তৈরি করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। তৃণমূল একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল। ইনকাম ট্যাক্স দেওয়া হয়। এফআইআরের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। বিজেপি গণতন্ত্রের হত্যাকারী দল। এখনো সব সহ্য করা হচ্ছে। তথ্য লুঠ, ভোটার লুঠ, বাংলাকেও লুঠ করার চেষ্টা চলছে। আমাদের সঙ্গে চিটিং করলে জুয়া খেললে মেনে নেব না। সৌজন্য দেখাবো, সব সহ্য করব। তবে এটা দুর্বলতা নয়। তাঁর হুঁশিয়ারি, বিজেপি এবার ভোটে শূন্য পাবে। এই ঘটনায় বিকেল ৪ টের সময় রাজ্যের ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। সৌজন্যতাকে দুর্বলতা ভাবলে ভুল হবে। গায়ের জোরে বাংলাকে দখল করার চেষ্টা চলছে। তা মেনে নেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন। ইডির এই তল্লাশির বিরুদ্ধে রাজ্য পুলিশ এফআইআর দায়ের করবে বলেও মুখ্যমন্ত্রী জানান।আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের দফতরে ইডির হানার প্রতিবাদে বৈদ্যবাটি ফাঁড়ির মোড় থেকে শ্রীরামপুর নওগাঁর মোড় পর্যন্ত হুগলি শ্রীরামপুর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি তথা চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইনের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁইন, বৈদ্যবাটি পুরপ্রধান পিন্টু মাহাতো , পুর পরিষদ সুবির ঘোষ সহ পুরপরিষদরা।I pac এর অফিসে ইডি হানার প্রতিবাদে রাস্তায় নামল তৃনমূল। হুগলি জেলার সিঙ্গুরে বৈদ্যবাটি -তারকেশ্বর রোডে আগুন জ্বেলে প্রতিবাদে সামিল তৃনমূল কংগ্রেস কর্মীরা।কলকাতায় আই-প্যাকের কর্ণধার প্রতীক জেনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযানের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিলের আয়োজন করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার শিলিগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সামিল হন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র সঞ্জয় তীব্রওয়াল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারপারসন সমতল সহ দলের একাধিক নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।বিক্ষোভ মিছিল চলাকালীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে। নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী কণ্ঠস্বর দমন করার চেষ্টা করছে। তাঁদের অভিযোগ, ইডি ও অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ও সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযান চালানো হচ্ছে।ডেপুটি মেয়র সঞ্জয় তীব্রওয়াল বলেন, “বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলিকে সম্পূর্ণ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিরোধীদের ভয় দেখানো এবং গণতান্ত্রিক কণ্ঠস্বর রোধ করতেই এই ধরনের অভিযান। প্রতীক জৈনের (Pratik Jain)বাড়িতে ইডির অভিযানও তারই অংশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” তিনি আরও বলেন, “এই ধরনের দমননীতির রাজনীতি করে বিজেপি মানুষের আসল সমস্যাগুলি থেকে নজর ঘোরাতে চাইছে, কিন্তু তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে।”জেলা নেতৃত্বের তরফেও স্পষ্ট করে জানানো হয়, এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে দল ভয় পাবে না। আগামী দিনেও গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার সুরক্ষার দাবিতে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে। শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ভূমিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ