বহরমপুরে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী, অভিযোগের তীর কংগ্রেসের দিকে

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে বুধবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার ভাকুড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কংগ্রেস প্রার্থী(TMC Candidate)। আক্রান্ত ওই তৃণমূল প্রার্থীর নাম সুলগ্ন বিশ্বাস(Sulagna Biswas)। তিনি ভাকুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের ১৫৫ নম্বর বুথ থেকে তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোটা ঘটনাতে অভিযোগের আঙুল উঠেছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আক্রান্ত তৃণমূল প্রার্থী ইতিমধ্যেই বহরমপুর পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী জনৈক বাচ্চু মন্ডল এবং আরও কয়েকজনের বিরুদ্ধে বহরমপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এই ঘটনাতে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে -বুধবার সকাল দশটা নাগাদ সুলগ্ন বিশ্বাস আরও কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে নিয়ে ভাকুড়ি -১ গ্রাম পঞ্চায়েতের সারদা পল্লী এলাকাতে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। সেই সময় তার উপর হামলার ঘটনাটি ঘটে। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ভীষ্মদেব কর্মকার অভিযোগ করেন,’আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অধীর চৌধুরী এবং তাঁর মার্ডার সিন্ডিকেট তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ভয় দেখিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন। এই ঘটনা চলতে থাকলে আগামী দিন আমরা এর প্রতিরোধ করব।’

যদিও হামলার ঘটনাতে জড়িত থাকার কথা অস্বীকার করে রাজ্য কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন,’ বহরমপুর থানা(Baharampur P.S.) এখন তৃণমূল কংগ্রেসের অভিযোগ জমা দেওয়ার গোডাউনে পরিণত হয়েছে। তৃণমূলীদের সন্ত্রাসে বহরমপুরের হরিদাসমাটি মাঠে গ্রাম পঞ্চায়েতে একাধিক আসনে এবার কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেনি। পুলিশ অভিযোগ পাওয়ার পরও চুপ করে বসেছিল। কোনও ব্যবস্থা নেয়নি।’ তিনি বলেন ,’কংগ্রেস প্রার্থীরা সাধারণ মানুষের ভোটেই জিতবেন। আমাদের হিংসার আশ্রয় নেওয়ার কোনও প্রয়োজন নেই।’

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি