কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘোষিত হয়েছে লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা।  শুরু হয়ে গিয়েছে প্রচার। বুধবার   প্রচারের বেরিয়ে জেলার ঐতিহ্যবাহী বোল্লা কালী পুজো দিলেন বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বরাবরই পুজো-আচ্চাই বিশ্বাস রাখেন বিপ্লব বাবু। বিধানসভা ভোট কিংবা শুভ কাজের আগে বিপ্লববাবুকে দেখা গিয়েছে পুজো দিতে। আর এবার লোকসভা নির্বাচনের আগে দেখা গেল সেই একই চিত্র।

বুধবার সকালে তপনের চণ্ডীপুর এলাকায় রাধা-গোবিন্দর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। পুজো দেওয়ার পর তিনি বাংলা-বিরোধী বিজেপির অবিচারের বিরুদ্ধে সরব হন তিনি। এদিন দ্বীপখণ্ড অঞ্চলের দাড়ালহাট এলাকায় একটি বিরাট ব়্যালিতে অংশগ্রহণ করেন বিপ্লব মিত্র। সেই কর্মসূচিতে দলের শত শত কর্মী, সমর্থক এবং স্থানীয় বাসিন্দা যোগ দেন। তাঁরা সকলেই সমবেতভাবে তৃণমূল কংগ্রেসের ডাকা জমিদারের বিসর্জন কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেন।

অন্যদিকে এদিন র‍্যালির পরেই হয় চা বৈঠক। আর সেখানে যোগ দেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। সেখান থেকে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। বিজেপির হাত থেকে বাংলাকে রক্ষা করতে ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’ স্লোগান দেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি এদিন এই  স্লোগান লেখা একটি গাড়ি উদ্বোধন করেন বিপ্লব মিত্র।  

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা