কালনায় রাতভর স্ট্রংরুম পাহারায় পূর্বস্থলীর তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি, কালনা : স্ট্রংরুম নিয়ে সংঘাতে জেলায় জেলায় চর্চা তুঙ্গে। তৃণমূল নেত্রীর নির্দেশে স্ট্রংরুম পাহারায় রয়েছেন প্রার্থীরা। কালনায় রাতভর স্ট্রংরুম পাহারায় পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। রাতভর স্ট্রংরুমের সামনেই ছিলেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কালনা কলেজের স্ট্রংরুমের সিসিটিভি ২ মিনিট বন্ধ হয়ে গিয়েছিল। খবর পেয়ে সেখানে গিয়েছিলেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী। শুক্রবার সকালেও সেখানে গিয়েছিলেন তিনি। পরে সারা রাত স্ট্রংরুমের সামনেই ছিলেন তিনি। কেন সিসিটিভি বন্ধ ছিল, সেই বিষয়ে জানতে চেয়েছেন। রাত ১০টা থেকে সারারাত সেখানে ছিলেন তিনি। স্ট্রংরুমে যাতে কোনও কারচুপি না হয়, সেইজন্য পাহারায় রয়েছেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী।

৪টি বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম করা হয়েছে কালনা কলেজে। এই কলেজে মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কালনা বিধানসভার ইভিএম রাখা রয়েছে। সেখানে যাতে কোনও কারচুপি না হয়, তারজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ রয়েছে। পাশাপাশি রয়েছে সিসিটিভিও। সেই সিসিটিভি যাতে বন্ধ না হয়, সেইদিকে কড়া নজরদারি রাখতেই স্ট্রংরুম পাহারা দিচ্ছেন তৃণমূল প্রার্থী।

দলীয় কর্মীদের তৃণমূলনেত্রী বার্তা দিয়েছিলেন, নিজের এলাকার স্ট্রংরুমে পাহারা দিন। এমনকী প্রার্থীদেরও নিজের এলাকার স্ট্রংরুমে যেতে বলেছিলেন মমতা। সেখানেই রাত কাটাতে নির্দেশ দেন। তিনি তখনই বলেছিলেন তিনিও নিজের কেন্দ্রের স্ট্রংরুমে যাবেন। তারপরেই বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়েই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের স্ট্রংরুম সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালবৈশাখীকে তোয়াক্কা না করে চলে যান মমতা সেখানে। দীর্ঘক্ষণ কাটিয়ে ফিরেছিলেন তৃণমূল সুপ্রিমো। ইভিএম নিয়ে যাতে  কারচুপি না হয় তারজন্যই স্ট্রংরুম পাহারার কথা বলেছিলেন তিনি। 

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়