দিনহাটায় তৃণমূল প্রার্থীর ভাইকে গুলি, কাঠগড়ায় বিজেপি

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটার গীতালদহ এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। এবার এক তৃণমূল প্রার্থীর ভাইকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ উঠল। অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটার গীতালদহ এলাকায়। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অভিযোগ, দিনহাটার গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোরামের প্রার্থী তথা বিদায়ী প্রধান বিজলি খাতুন। মঙ্গলবার তাঁর হয়েই প্রচার করেছেন ভাই সাহানুর। সেই প্রচার সেরে বাড়ি ফেরার পথে সাহানুর হককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর পেটে গুলি লাগে।  ঘটনার পর উত্তেজনা তৈরি হয় এলাকায়। তড়িঘড়ি গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার পিছনে রয়েছে বিজেপি। যদিও গেরুয়া শিবিরের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

উল্লেখ্য মঙ্গলবার সকালে দিনহাটার জারিদল্লাহ গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তির জেরে গুলি চলে। গুলিতে বাবু হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়। জখম হন আরও ৪ জন। সেই ঘটনার ২৪ ঘন্টা না যেতে ফের গুলি চলল।

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি