পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

Share:

নিজস্ব প্রতিনিধি: পালিয়ে থেকেও রক্ষা পেলেন না। বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে বুধবার (১ জুলাই) পুরুলিয়া থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ‘গুণধর’ স্বামীর গ্রেফতারি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি কীর্তন শিল্পী তথা রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি।

তৃণমূল জমানায় ধূমকেতুর গতিতে উত্থান ঘটেছিল বাগুইআটির বাসিন্দা দেবরাজ চক্রবর্তীর। প্রথমে প্রাক্তন কৃষি ও শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর আপ্তসহায়ক ছিলেন। পরে নিজেই বাগুইআটি অঞ্চলের দাপুটে নেতা হয়ে ওঠেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দহরম-মহরম গড়ে ওঠে। বিধাননগর পুর নিগমের কাউন্সিলর হওয়ার পাশাপাশি মেয়র পারিষদ পদও বাগিয়ে নেন। এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার মামলাতেও তিনি অভিযুক্ত।

গত মে মাসে বিধানসভা ভোটে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে। তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। ভোটের ফল প্রকাশের পর দেবরাজের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন কেষ্টপুরের বাসিন্দা পেশায় প্রোমোটার অভিজিৎ সাহা। অভিযোগ, কেষ্টপুরের ২৪ নম্বর ওয়ার্ডে একটি নির্মাণকাজের সময় তাঁকে এবং তাঁর লোকজনকে বাধা দিয়েছিলেন দেবরাজ, তার ঘনিষ্ঠ মনীশ মুখোপাধ্যায়। মোটা টাকা দাবি করেছিলেন তাঁরা। না দিলে খুনের হুমকিও দেওয়া হয়। রাজনৈতিক প্রভাবের কারণে ওই নির্মাণকাজ আর এগিয়ে নিয়ে যেতে পারেননি প্রোমোটার। তাতে তার বিপুল আর্থিক ক্ষতি হয়। ওই অভিযোগের ভিত্তিতে দেবরাজের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত দু’জনকে সম্প্রতি গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট-গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তাঁর স্বামী। সম্পত্তির হিসাব নয়ছয়ের অভিযোগে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেবরাজ। তাঁর হয়ে মামলা লড়েছিলেন দাপুটে সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। প্রথমে রক্ষাকবচ পেয়েছিলেন হাইকোর্ট থেকে। দ্বিতীয় বার আর তা দেওয়া হয়নি। তবে চার মাসের শিশুসন্তানের কথা মাথায় রেখে দেবরাজের স্ত্রী অদিতির আগাম জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি। অদিতি এবং তাঁর স্বামীকে তদন্তে সহযোগিতা করারও নির্দেশ দিয়েছিলেন।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা