কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক পুরসভায় ভাঙনের ছবি সামনে আসছে। কোথাও কাউন্সিলরদের পদত্যাগ, কোথাও আবার প্রশাসক নিয়োগ। সম্প্রতি চন্দননগর পুরনিগমে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। এবার একই ছবি দেখা গেল আসানসোলেও। শুক্রবার একসঙ্গে পাঁচ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, আগামী দিনে আরও কয়েকজন কাউন্সিলরও ইস্তফা দিতে পারেন। ফলে আসানসোল পুরনিগমের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। 

আসানসোল পুরনিগমে মোট ১০৬টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে ৯৮টি ওয়ার্ডই তৃণমূলের দখলে। শুক্রবার পদত্যাগ করেছেন অশোক রুদ্র, চিকিৎসক দেবাশিস সরকার, কুলটির চৈতন্য মাজি-সহ পাঁচজন কাউন্সিলর। চৈতন্য মাজি বোরো চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। দেবাশিস সরকার আগেই বোরো চেয়ারম্যানের দায়িত্ব ছেড়েছিলেন। এবার কাউন্সিলর পদ থেকেও সরে দাঁড়ালেন। অশোক রুদ্র জানিয়েছেন, সাম্প্রতিক নির্বাচনে জনতার দেওয়া রায়কে সম্মান জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি দলের কর্পোরেট সংস্কৃতি এবং সংকটের সময়ে কর্মীদের পাশে নেতৃত্বকে না পাওয়ার অভিযোগও তুলেছেন। দেবাশিস সরকারের দাবি, বর্তমান পরিস্থিতিতে মানুষের জন্য কার্যকরভাবে কাজ করতে পারছেন না বলেই তিনি পদত্যাগ করেছেন।

আরও পরুনঃ ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

দলীয় অন্দরের খবর, আগামী দিনে আরও কয়েকজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করতে পারেন। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, চন্দননগরের পর এবার কি আসানসোল পুরনিগমও তৃণমূলের হাতছাড়া হতে চলেছে? এখন নজর সেই দিকেই ।

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ