‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নির্বাচনী জনসভা থেকে মথুরাপুরকে আলাদা মহকুমা করার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার দুপুরে ভরা সভা থেকে মানুষের দাবিকে মান্যতা দিয়ে মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে জানিয়ে দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর এই কথা শুনে ভরা সভায় উপস্থিত মানুষজন করতালি দিয়ে ওঠেন। কারণ এই দাবি এখানের মানুষের দীর্ঘদিনের। বাম জমানায় এই দাবি পূরণ হয়নি। এবার তা পূরণ হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে সভা করে গিয়েছেন। তবে পৃথক মহকুমার আশ্বাস দিতে পারেননি তিনি। তাই হতাশ ছিলেন রায়দিঘির মানুষজন। এবার নির্বাচনী জনসভা করেই মথুরাপুরকে পৃথক মহকুমা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজ ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে। এটা আপনাদের দাবি ছিল। সেই দাবি তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পরই পূরণ করা হবে। আর রায়দিঘি থেকে সরাসরি দিঘার বাস চালানো হবে। ফল ঘোষণার পরপরই নতুন বাস চালু হয়ে যাবে। আমি কথা দিলে কথা রাখি। আর যে কথা রাখতে পারব সেই কথাই দিই। আমি এককথার ছেলে।’‌

 

অন্যদিকে কেন মথুরাপুরকে পৃথক মহকুমা করা হবে?‌ এই প্রশ্নের জবাবও দিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। এখানে সমস্ত মানুষকে আশ্বস্ত করে বলেছেন, ‘‌এলাকার উন্নয়ন ও প্রশাসনিক সুবিধার লক্ষ্যে মথুরাপুরকে নতুন মহকুমা করার দাবি দীর্ঘদিনের। যা পূরণ করা হবে। যা বাম আমল থেকে সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবার তা পূরণ হবে। মথুরাপুর–১ ও ২ ব্লক দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার মহকুমার অন্তর্ভুক্ত। এই দাবি পূরণ হলে তা আলাদা হয়ে যাবে। মানুষের উন্নয়নের স্বার্থে এই পদক্ষেপ করা হবে। আর তাতে এখানের মানুষের উপকারও হবে।’‌

এছাড়া এর আগে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ধূপগুড়ি মহকুমা তৈরি হয়ে গিয়েছে। তাই মথুরাপুরের ক্ষেত্রেও এই ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই আশ্বাসের ফলে মথুরাপুর ও তার আশেপাশের অঞ্চলের প্রশাসনিক কাজের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। বার বার যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তার সবটাই রেখেছেন। তাই এই আশ্বাস পেয়ে আনন্দিত হন মথুরাপুরের মানুষজন।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?