মুড়িতে জিএসটি, প্রতিবাদে চপ ভেজে খাওয়াল তৃণমূল

রবি সকালে বর্ষা মুখর দিনে দুর্গাপুরের মানুষকে বিনামূল্যে চপমুড়ি খাওয়াল তৃণমূল কংগ্রেস। এদিন দুর্গাপুর শহরের স্টিল টাউনশিপে এই ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোদি সরকার জিএসটি(GST) লাগু করেছে প্যাকেটবন্দি চাল, ডাল, আটা, মুড়ি(Muri), দুধ, দই, পনিরের ওপরে। আর তার জেরেই দেশজুড়ে ক্ষোভ চরমে উঠেছে। মুড়ির ওপর জিএসটি বসানোর জন্য এবারে একুশে জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরবও হয়েছেন মোদি সরকারের বিরুদ্ধে। সেই পথ ধরেই রবি সকালে বর্ষা মুখর দিনে দুর্গাপুরের মানুষকে বিনামূল্যে চপমুড়ি খাওয়াল তৃণমূল কংগ্রেস। এদিন দুর্গাপুর(Durgapur) শহরের স্টিল টাউনশিপে(Steel Township) এই অভিনব কর্মসূচি পালন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। এলাকার মানুষজনকে বিনামূল্যে মুড়ি ও চপ খাইয়ে মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় জোড়াফুল শিবির। দুর্গাপুর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগ এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন।  কর্মসূচিতে অংশ নেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা সহ এলাকাবাসীরাও। প্রায় ৫০০ জন এলাকাবাসী’কে এদিন মুড়ি ও চপ খাওয়ানো হয় বলে তৃণমূলের তরফে এদিন দাবি করা হয়েছে।  

এদিনের ঘটনার জেরে প্রাক্তন কাউন্সিলার পল্লব নাগ বলেন, ‘মুড়ি আমজনতার খাবার। বড়লোকেরা খুব একটা বেশি মুড়ি না খেলেও গরিব ও মধ্যবিত্ত মানুষ মুড়ির ওপর নির্ভরশীল। সেই মুড়িতে কেন্দ্র সরকার জিএসটি বসিয়েছে। এটা চূড়ান্ত অমানবিক সিদ্ধান্ত। এই নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। মোদী সরকার মুড়ির ওপর জিএসটি বসিয়ে মানুষের ওপর অত্যাচার করছে। এর বিরুদ্ধে বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ এক হোক। মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই আমাদের কর্মসূচি।’ উল্লেখ্য, চলতি বছরেই দুর্গাপুর পুরনিগমের নির্বাচন হওয়ার কথা আছে। আর আগে তৃণমূল এবার মোদি সরকারের হরেই জনবিরোধী সিদ্ধান্ত ও বিজেপির বিতর্কিত কর্মসূচির বিরুদ্ধে এবার সেখানে কোমর বেঁধে নেমে পড়তে চলেছে। এমনিতেই মনে করা হচ্ছে এবার সেখানে তৃণমূলের সঙ্গে বামেদের আর লড়াই হবে না। বরঞ্চ লড়াই হবে তৃণমূলের সঙ্গে বিজেপির। কেননা রাজ্যের অনান্য প্রান্তের মতো দুর্গাপুরেও ব্যাপক হারে বামের ভোট চলে গিয়েছে রামে। যদিও এখন তার কিছুটা ভোট ফের বাম বাক্সে ফিরে আসছে। এখন দেখার বিষয় পুরনিগমের নির্বাচনে কী হয়!

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে