দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পালাবদলের পরে একাধিক পুরোনো মামলার ফাইল খুলেছে। বালি পাচার হোক বা কয়লা পাচার সবক্ষেত্রেই সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসনও। এবার বালি পাচার মামলায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কেশিয়াড়ির তৃণমূল নেত্রী কল্পনা শিটকে গ্রেফতার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। বালি পাচারে নাম জড়িয়েছিল কল্পনা শিটের (Kalpana Shit)। এতদিন তাঁকে ছুঁতে পারা যায়নি। অবশেষে অভিযুক্ত নেত্রীকে গ্রেফতার করা হয়েছে।  

অন্যদিকে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, একটি পুরনো মামলার নতুন করে তদন্ত শুরু হওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে নারায়ণগড় থানার পুলিশ মাকরামপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি লক্ষ্মী শিটকে (Lakshmi Shit) গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর এক মহিলা লক্ষ্মী শিটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয়েছিল, মহিলাকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল। সেই সময় পুলিশের কাছে অভিযোগ জমা করা হলেও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা যায়। নিজের ক্ষমতার বলে গ্রেফতারি এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু রাজ্যে পালাবদলের পরে পুরোনো একাধিক মামলার মতো পুলিশ এই ঘটনার তদন্ত পুনরায় শুরু করে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার খড়্গপুর ম্যাজিস্ট্রেট আদালতে কল্পনা শিটকে তোলা হয়েছে। ধর্ষণের অভিযোগে ধৃত লক্ষ্মী শিটকেও শনিবার খড়্গপুর আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে।

 

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি