শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ কালীঘাটপন্থী ও ঋতব্রত শিবিরের তৃণমূল দুপক্ষকেই সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। ধর্মতলায় শহিদ দিবসের সভাস্থলে জারি রয়েছে ১৬৩ ধারা। সেই কারণেই তৃণমূলের দুই শিবিরকেই একুশে জুলাইয়ের অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু তাতে থেমে থাকছেন না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের সমাবেশ ধর্মতলাতেই করতে বদ্ধপরিকর তিনি। আর সেই কারণে আজ, বুধবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে বৈঠক ডেকেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সূত্রের খবর।

আরও পডুন: নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

রাজনৈতিক মহলের ধারণা, শুধুই একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক নন। মমতা এদিন দলের শক্তিও যাচাই করে দেখে নিতে চাইছেন। ঠিক কতজন ঋতব্রতদের সঙ্গে রয়েছেন, আর কারা নেত্রীর সঙ্গে থাকছেন সেটাও যাচাই করবেন মমতা। একুশে জুলাইয়ের সভা আদৌ কোথায় হবে, তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। তৃণমূলের জন্মলগ্ন থেকে শহিদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই। স্থানের মাহাত্ম্যের জন্যই তৃণমূলের শহিদ তর্পণ হয়ে এসেছে ভিক্টোরিয়া হাউসের সামনে। যদিও চলতি বছরে সেই স্থানের পরিবর্তন হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যেহেতু পুলিশ অনুমতি দেয়নি তাই বিকল্প পথও খোলা রাখতে চাইছে কালীঘাট তৃণমূল। ধর্মতলায় না হলে সমাবেশ কোথায়? সেই সমস্ত বিষয় নিয়েই আজ দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের