যুবসাথী শিবিরে ফর্ম পূরণে সহায়কের ভূমিকায় মন্ত্রী স্বপন দেবনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলার বেকার যুবক ও যুবতীদের যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ চলছে। আবার ভূমিহীন ক্ষেতমজুর দের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন জমা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা এবং ভূমিহীন কৃষকদের জন্য বছরে ৪০০০ টাকা ও কৃষকদের সমস্ত সেচ কর মাফ করে দেওয়া হয়েছে বলে খবর। বাংলার যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য তৃণমূলের সহায়তা শিবিরে ভিড় বাড়ছে রোজ। কিন্তু ওই শিবিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সবাই শান্তিতে ফর্ম পূরণ করে বাড়ি যেতে পারেন এবার সেই উদ্যোগ নিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

এদিকে আজ, সোমবার কালনা ১ নম্বর ব্লকের মধুপুর কমিউনিটি হলে সকল আগত মানুষদের সহায়তা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এখানে নিজে হাতে বহু যুবক–যুবতীর ফর্ম পূরণ করে দেন মন্ত্রী। আবার যাঁরা লাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁদের উৎসাহ দেন। শুধু তাই নয়, রাজ্যের এই মন্ত্রী দাঁড়িয়ে থাকা যুবক–যুবতীদের সঙ্গে কথাও বলেন। কার কী সমস্যা?‌ তাও জেনে নেন তিনি। সকলকেই তিনি জানান, ফর্ম পূরণ না করে যাবেন না। কোথাও অসুবিধা হলে জানাবেন। সবরকমভাবে আপনাদের পাশে থেকে সাহায্য করা হবে। কোনও দ্বিধা না রেখে শান্তভাবে ফর্ম পূরণ করবেন।

অন্যদিকে এই শিবিরে এসে দীর্ঘক্ষণ সময় কাটান মন্ত্রী স্বপন দেবনাথ। টেবিলে বসে যুবক–যুবতীদের হাত থেকে নথি নিয়ে ফর্ম পূরণে সাহায্য করেন তিনি। সবার সঙ্গে হাসি মুখে কথাও বলেন। বলা বাহুল্য, এভাবেই জনসংযোগ করে নেন তিনি। এখানে আসা যুবক–যুবতীরা সরাসরি মন্ত্রীর সাহায্য পেয়ে অত্যন্ত আপ্লুত হয়ে পড়েন। দ্রুততার সঙ্গে ফর্ম পূরণ হয়ে যায়। ফলে নিমেষেই দীর্ঘ লাইন ছোট হয়ে আসে। হাসি মুখে শিবির ছাড়েন যুবক–যুবতীরা। এভাবে মন্ত্রীকে কাছে পেয়ে সাহায্য মিলবে তা অনেকেই ভাবতে পারেননি। তাই যুবক–যুবতীরাও মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে কথা বলে নিজেদের সমস্যা তুলে ধরেন।

তাছাড়া একদিকে ফর্ম পূরণে সাহায্য করা, লাইনে যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখা এবং সকলের সঙ্গে কথা বলে সাহায্যের হাত বাড়িয়ে দেন রাজ্যের মন্ত্রী। এই বিষয়ে স্বপন দেবনাথ বলেন, ‘‌আমি যুবক–যুবতীদের ফর্ম পূরণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। যাতে কেউ অসুবিধায় না পড়েন। আর প্রত্যেকের উদ্দেশে সচেতন করতে কথা বলেছি। যাতে কেউ যেন ফর্ম ফিলআপ করার জন্য কোনও টাকাপয়সা কাউকে না দেয় তার প্রচার করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন উদ্যোগে সকলেই খুশি।’‌

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৪৮ ঘণ্টার ভোগান্তির অবসান! নিউ ফরাক্কায় ধস মেরামতির কাজ শেষ, শুরু ট্রায়াল রান

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ