নৈহাটিতে বিসর্জনের রাতে তাণ্ডব! তরণীকে মারধর করে সোনার চেইন ছিনতাই, গ্রেফতার তৃণমূলের ৫ দুষ্কৃতী

যে যার তালে থাকে! প্রতিমা বিসর্জনের রাতে তরুণীকে মারধর করে গলার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে যার তালে থাকে! প্রতিমা বিসর্জনের রাতে তরুণীকে মারধর করে গলার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, নৈহাটি পুরসভার এক নম্বর ওয়ার্ডের আম্রপল্লী এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তরুণী। হাতে-পায়ে আঘাত করেছে তাঁর।

তরুণীর অভিযোগ, ‘দশমীর দিন রাতে পরিবারের সঙ্গে ঠাকুর বিসর্জন দেখতে গিয়েছিলাম। তখন মাগুর রাজু নামে এক যুবক আমার দাদাকে ঠ্যালা দেয়। দেখেই আমি প্রতিবাদ করতে যাই। তখনই মাগুর রাজু, লেলো দাসেরা আমার উপর হামলা করে। আমার উপর অত্যাচার করে। আমাকে হাতে, পায়ে, ঘাড়ে আঘাত করে। তলপেটে ঘুষি মারে। এটা প্রথম নয়। ২০২১ সালেও আমার উপর অত্যাচার করেছিল এরা। আমাকে মারধর করেছিল। আমাদের বাড়িতে বোমা মেরেছিল। এরা আম্রপল্লীর দুষ্কৃতী। শুধু আমাদের নয়, এই এলাকার  সকলে ওঁদের দ্বারা অত্যাচারিত। সেই কারণে অনেকে বাড়ি ছেড়েও চলে গিয়েছে। অরা হল তৃণমূলের পোষা দুষ্কৃতী। তৃণমূল চলে গেলেও ওঁদের এখনও পতন হয়নি। আমি কিছুই করিনি। আমি দাদাকে বাঁচাতে গিয়েই ওঁদের খপ্পরে পড়েছি। এমনকি আমাকে যিনি বাঁচাতে এসেছিল তাঁকেও মারধর করে তাঁর গলা থেকে চেইন ছিনিয়ে নেয়। আমার বাবা লক্ষ্মীকান্ত পোদ্দারও আমাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন। তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। আসলে আমাদের উপর হামলার কারণ আমার বাবা অনেক পুরনো নিজেপি কর্মী তাই। ২০২১ সালে ওঁদের অত্যাচারে আমার বাবা বাড়ি ছাড়া হয়েছিল। ৫ বছর পর ২০২৬ সালে আমার বাবা বাড়িতে ফেরে। আমি চাইছি, এই ঘটনায় আমি দুষ্কৃতীদের শাস্তি চাই। তাঁরা যাতে কোনভাবে ছাড়া না পায়, তার ব্যবস্থা করা হোক।’ 

এলাকার বাসিন্দা নবদ্বীপ রায় চৌধুরীর অভিযোগ, বজরঙবলী মন্দিরের সামনে আচমকা তার বাইক আটকে তৃণমূলের ভীম, লেলো, রাজু তাকে মারধর করে গলায় থাকা দুটি সোনার চেন ছিনিয়ে নেয়। ওই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন আহত তরুণী রিতুমা পোদ্দার। তিনি প্রতিবাদ করলে তার ওপর হামলা চালায় তৃণমূলের রাজু দাস। আক্রান্তরা নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় তৃণমূলের ত্রাস বিমল দাস ওরফে ভীম ও শিবু দাস ওরফে লেলোকে নৈহাটী থানার পুলিশ গ্রেফতার করেছে। 

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের চাকা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের