বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য় বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে কেন্দ্র করে ফের আইনি জট। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খাওয়ার পর এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন বালিগঞ্জের বিধায়ক। আগামী সোমবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী সোমবারই বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বিজেপি সরকার। সেইদিনই ভাগ্য নির্ধারণ হবে ঋতব্রতের বিরোধী দলনেতার পদের।

তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কীভাবে বিরোধী দলনেতা পদে নিয়োগ করলেন স্পিকার? সেই দাবিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল, বৃহস্পতিবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন ঋতব্রতই বিরোধী দলনেতা। বিধানসভায় বিরোধী দলনেতা নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না বলে স্পষ্ট জানান বিচারপতি। যদিও সেই নির্দেশে খুশি নন তৃণমূল নেতৃত্ব। তাই এদিন ফের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ শোভনদেব চট্টোপাধ্যায়।

আরও পডুন: আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

সই জাল কাণ্ডকে কেন্দ্র করে তৃণমূলের পরিষদীয় দলের মধ্যে ফাটল দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল শোভনদেব চট্টোপাধ্যায় হবেন বিরোধী দলনেতা। সেই মতো তৃণমূলের তরফে একটি চিঠি গিয়েছিল স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে। যদিও সেই চিঠিতে থাকা বিধায়কদের সই জাল বলে দাবি করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহারা। অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। তারপরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এরই মাঝে বিধায়ক ঋতব্রত ও সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। তারপরেই তৃণমূলের মধ্যে শুরু হয় ভাঙন। ঋতব্রতকে বিরোধী দলনেতা মেনে ৫৮ জন বিধায়ক সই সহ চিঠি স্পিকারের কাছে জমা দিয়েছিলেন। তারপরেই স্পিকার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের নামে সিলমোহর দিয়েছিলেন। যা পছন্দ হয়নি মমতাপন্থী তৃণমূলের। তাই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ঘাসফুল শিবির। যদিও সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেয়ে এবার ডিভিশন বেঞ্চে গেলেন শোভনদেব।

মাথায় আগুনের কলসি, হাতে ডান্ডিয়ার পরিবর্তে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া