‘‌বিজেপি মুর্শিদাবাদে জিতলে পর্যটকরা মুখ ফিরিয়ে নেবেন’‌, তোপ দাগলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজই মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে আল–আমান শিক্ষা মিশন গ্রাউন্ড থেকে ফরাক্কার জিগরি মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর মুর্শিদাবাদের লালবাগ সিংহী হাইস্কুলের মাঠে তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়ের সমর্থনে জনসভা করেন তিনি। এখান থেকেই কংগ্রেসকে তুলোধনা করেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর ভোট কাটাকাটি করে বিজেপিকে জেতালে মানুষের হাল যে খারাপ হবে সেই সতর্কবার্তাও দিয়েছেন তিনি। তাই তৃণমূল কংগ্রেসের সব প্রার্থীকে জেতানোর আর্জি জানান তিনি।

এদিকে কংগ্রেসের গড় বলে পরিচিত মুর্শিদাবাদে রোড–শো করার পর হাত শিবিরকে কড়া আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপির সঙ্গে লড়াই করতে এখানে কংগ্রেস যে পারবে না সেটা সবার সামনে তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌কংগ্রেস অসমে যখন ছিল তখন এনআরসি আটকাতে পারেনি। আমরা বলেছিলাম এনআরসি করতে দেব না। করতে দিইনি। এই এসআইআরে নাম বাদ নিয়ে কোনও কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে দেখেছেন সুপ্রিম কোর্টে লড়াই করতে?‌ বেশ কয়েকটা রাজ্যে তো কংগ্রেস আছে। তাই এবার তৃণমূলকে ভোট দিয়ে মুর্শিদাবাদে ২২–০ করতে হবে। এইটুকু বলে যাচ্ছি। এখানের সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। কথা দিয়ে যাচ্ছি। ৪ তারিখের পর আবার আমি এখানে আসব।’‌

অন্যদিকে ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলা দখল করা যাবে না বলেও বিজেপিকে তুলোধনা করেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে নাম বাদ দিয়ে জেতার ষড়যন্ত্র করেছে বলেও অভিযোগ তোলেন তিনি। এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ঠুকে বলেন, ‘‌এখানে সিপিএম কোনও প্রার্থী দেয়নি। আমি বামপন্থীদের জিজ্ঞাসা করতে চাই, এবার ভোটটা কাকে দেবেন?‌ অধীর চৌধুরীকে। যখন ক্ষমতায় ছিল তখন গুন্ডামি, দুর্নীতি, সিন্ডিকেট করে আপনাদের উপর অত্যাচার করেছিল। আমরা ক্ষমতায় এসে কিন্তু কোনও অত্যাচার করিনি। বিজেপি আর নির্বাচন কমিশন মিলে ষড়যন্ত্র করে মানুষের নাম বাদ দিয়েছে। তখন কংগ্রেসকে পাওয়া যায়নি। আমরাই মানুষের পাশে থেকে নাম তুলতে সাহায্য করেছি।’‌

এছাড়া উন্নয়নের কথা টেনে এনে কংগ্রেস–বিজেপি এবং সিপিএমকে কাঠগড়ায় তোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এখান থেকেই অভিষেক তুলোধনা করেন, ‘‌মুর্শিদাবাদ ও বহরমপুর যে দু’টি আসনে আমরা গতবার পরাজিত হয়েছিলাম, সে দু’টি আসনেই জোড়াফুল ফুটবে। ২২–০ হবে। মানুষ দু’হাত তুলে ভোট দেবে। এটা নিয়ে কোনও সংশয় নেই। কেন মুর্শিদাবাদ ও বহরমপুর জেতা জরুরি? কারণ এখানে এত ঐতিহ্যবাহী জায়গা রয়েছে, যদি বিজেপি জেতে তা হলে এদের লক্ষ্য অশান্তি করা। তাতে পর্যটকরা মুখ ফিরিয়ে নেবেন। আমরা যা উন্নয়নের কাজ করেছি তা কংগ্রেস–সিপিএম এবং এখন বিজেপি ক্ষমতায় থাকতে করেনি। তথ্য পরিসংখ্যান নিয়ে আমার সঙ্গে আলোচনায় বসুন। চ্যালেঞ্জ করছি।’‌

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে