‘‌বেইমানদের বিরুদ্ধে প্রতিশোধ নিন’‌, বিজেপির বিরুদ্ধে মতুয়াদের বার্তা দিলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দ্বিতীয় দফার ভোট হতে আর মাঝে একদিন বাকি। এই আবহে বিধানসভা নির্বাচনের আজ শেষ প্রচার। সকাল থেকেই ঝাঁপিয়ে পড়ে শেষবেলার প্রচার এবং জনসংযোগ সারছেন শাসক থেকে বিরোধীরা। আজ, সোমবার হরিণঘাটা থেকে নির্বাচনী জনসভা শুরু করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ রাজীব বিশ্বাসের সমর্থনে জনসভা করতে এসে ডবল ইঞ্জিন সরকারকে তুলোধনা করেন তিনি। এখানের বিদায়ী বিধায়ক অসীম সরকার, সাংসদ শান্তনু ঠাকুর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একসারিতে দাঁড় করিয়ে তুলোধনা করেন তিনি।

এদিকে মতুয়াদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এসআইআর আবহে মতুয়াদের নাম কাটা গিয়েছে। সেটাকেই সামনে নিয়ে এসে ডায়মন্ডহারবারের সাংসদের তোপ, ‘‌এখন এখানে এসে বলছে মতু্য়াদের নাগরিকত্ব দেবে। এতদিন দিল না কেন?‌ এখান থেকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে হয়েছিল বিজেপির বিধায়ক। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও জিতে বিজেপির নেতা সাংসদ হয়েছিল। কিন্তু কী পেয়েছেন?‌ কিছুই পাননি। কেমন লাগছে ডবল ইঞ্জিন সরকারের স্বাদ?‌ আপনাদের নামই বাদ দিয়ে দিয়েছে। আর তাতে অসমী সরকার এবং শান্তনু ঠাকুররা বলছে, মতুয়াদের নাম বাদ গেলেও তা মেনে নিতে হবে। আর যখন এসআইআর হয় তখন তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল। সুখে না থাকলেও দুঃখে ছিল, আছে থাকবে তৃণমূল কংগ্রেস। আর তাই এবার এই বেইমানদের বিরুদ্ধে প্রতিশোধ নিন।’‌

অন্যদিকে নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সদ্য বার্তা দিয়েছেন, বাংলা জেতার পর মতুয়াদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। কাউকে তাড়ানো হবে না। এই প্রতিশ্রুতিকেই ঠুকেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আর তাই প্রধানমন্ত্রীকে তুলোধনা করে অভিষেকের দাবি, ‘‌গায়ের জোরে মতুয়াদের নাম কেটেছে বিজেপি। বিজেপি ভোটের আগে টাকা বিলি করতে শুরু করেছে। ওদের থেকে টাকাটা নিয়ে নেবেন। আর বাড়িতে এলে বলবেন বিজেপিতে আপনারা ভোট দেবেন। কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। কারণ বেইমানদের সঙ্গে এটাই করা উচিত। যারা আপনাদের সঙ্গে বেইমানি করেছে তাদেরকে শিক্ষা দিতে এটাই করতে হবে। মনে রাখবেন কোনও সম্পর্ক একতরফা হয় না। আপনারা হরিণঘাটাকে এক নম্বর করুন ভোট দিয়ে, আপনাদের সমস্ত দায়িত্ব আমার কাঁধে থাকবে।’‌

এছাড়া নদিয়ার হরিণঘাটায় প্রচার মঞ্চ থেকে বিজেপির অতীতের কথাও মনে করিয়ে দেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। সুর সপ্তমে চড়িয়ে বিজেপির বিরুদ্ধে অভিযেকের নিশানা, ‘এখন এখানে এসে বলছে লক্ষ্মীর ভাণ্ডার ৩ হাজার টাকা দেবে। এতগুলি রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। কোথাও দিয়েছে। ওরা শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেয়। আমি চ্যালেঞ্জ করছি, কোনও রাজ্যে করে দেখাক। ওদের কথায় আর ভরসা করবেন না। দেখলেন তো কেউ আপনাদের পাশে দাঁড়াল না। তাই এই ভোটটা প্রতিরোধ, প্রতিশোধের। বিজেপি এলে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, কেউ কি পেয়েছেন?‌’‌‌

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক