‘‌নির্বাচনের ফলাফলে ব্যতিক্রম হবে না’‌, একুশ–চব্বিশের পরিসংখ্যান দিয়ে বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। দু’‌ঘণ্টা পর অবশ্য ঠিক হয়েছে বলে খবর। এই আবহে দাঁতন–কেশিয়ারির সভা থেকে নির্বাচনের ফলাফল আগের মতোই হবে বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে বিজেপি নেতা তিন মাস আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন। এবার কেশিয়ারির সভা থেকে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুর চড়িয়ে বলেন, ‘‌লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো বলেছিল ৩ মাস আগে। বিজেপি এখনও ওই নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। বলছে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পান ভোটের দিন তাঁদের ঘরে বন্ধ করে রাখুন। এটাই হচ্ছে বিজেপির মানসিকতা। ওদের থেকে আসাও করি না যে ওরা ব্যবস্থা নেবে। মানুষ এদের জবাব দেবে। একুশে দিয়েছে, চব্বিশে দিয়েছে এবং ছাব্বিশেও দেবে। কোনও ব্যতিক্রম হবে না।’‌

অন্যদিকে গ্রামবাংলার গরিব মানুষকে বঞ্চিত করে রাখা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন ডায়মন্ডহারবার কেন্দ্রের তৃণমূল সাংসদ। এই নিয়ে অভিষেকের তোপ, ‘‌গরিব মানুষের ১০০ দিনের টাকা পাঁচ বছর ধরে বন্ধ করে রেখেছে। জলের টাকা, বাড়ির টাকা বন্ধ করে রেখেছে। এদের জবাব দেবেন না?‌ যাঁরা আপনাদের নিপীড়িত, বঞ্চিত করে রেখেছে তাঁদের জবাব দিতেই হবে। এই ভোট শুধু তৃণমূল কংগ্রেসকে জেতানোর ভোট নয়, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ভোট নয়, এবারের ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট এবং প্রতিশোধের ভোট।’‌

তাছাড়া সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানো নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। তাই অভিষেক মানুষের কাছে আহ্বান করেন, ‘‌একবার লকডাউনে লাইন, এসআইআরের লাইন এবং এখন রান্নার গ্যাসের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার লাইনে দাঁড়াবেন তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। যারা দিল্লিতে বসে টাকা আটকে রেখেছে তাদের বিরুদ্ধে বোতাম টিপে ভবিষ্যৎ অন্ধকার করতে হবে। যারা আপনাদের লাইনে দাঁড় করিয়েছে তাদের বিরুদ্ধে এবার লাইনে দাঁড়িয়েই জবাব দিতে হবে। শেষবারের মতো লাইনে দাঁড়ান।’‌

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?