চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ অভিষেকের, বেঁধে দিলেন আসনের টার্গেটও

নিজস্ব প্রতিনিধি:‌ দোরগোড়ায় কড়া নাড়ছে রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোটের আগে দলীয় কর্মীদের বিশেষ স্ট্র‌্যাটেজি দিতে হাজির হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতৃত্বদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন তৃণমূল সাংসদ বলে সূত্রের খবর। আর কোনও মতান্তর যাতে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে না পারে সেই বার্তাই দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার বিকেলে খড়্গপুরের গ্রিনল্যান্ড হোটেলে এসে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে হেলিপ্যাডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলার দুই সভাপতি সুজয় হাজরা এবং অজিত মাইতি। প্রথমে মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী–সহ জেলা সভাপতি, ব্লক সভাপতি ও জেলা এবং ব্লক স্তরের পদাধিকারীদের সাংগঠনিক বৈঠক করেন তিনি। পরে ঘাটাল সাংগঠনিক জেলার প্রার্থী এবং জেলা ও ব্লক সভাপতি–সহ পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে অভিষেক বার্তা দেন, দলের পুরনো দিনের যে সমস্ত কর্মী জন্মলগ্ন থেকে সঙ্গে রয়েছে, সকলকে সঙ্গে নিয়ে সম্মান দিয়ে একে অপরের হাত ধরে বিধানসভা নির্বাচনের ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। দ্বিধাদ্বন্দ ভুলে গিয়ে একে অপরকে ভাতৃত্বের বন্ধনে বেঁধে কাজ করতে হবে।

অন্যদিকে এই বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, মানস ভুঁইয়া, দুই জেলার সভাপতি সূজয় হাজরা এবং অজিত মাইতি সহ অনান্যরা। পশ্চিম মেদিনীপুর জেলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ১৫টি আসনের মধ্যে ১৩টিই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। দুটি আসন পেয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তারপরে বেশ কয়েকবার সাংগঠনিকভাবে রদবদল হয়েছে, জেলায় ছুটে এসেছেন তৃণমূলনেত্রী থেকে সেকেন্ড ইন কমান্ড। রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে পাঁচ বছরে বেশ কিছু প্রকল্প রূপায়ণ হয়েছে মেদিনীপুর এবং ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত বিধানসভাগুলিতে। এই কথাগুলি তুলে ধরা হয়।

এছাড়া এই কথা সবার সামনে তুলে ধরেই একুশের চেয়েও আরও বেশি ভাল ফল করতে হবে বলে জানিয়ে দেন ডায়মন্ডহারবারের সাংসদ। তাই ঘাটালের ৭টি এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার ৮টি মোট ১৫টি বিধানসভায় জয়লাভ করতে হবে কর্মীদেরকে নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র‌্যাটেজি বৈঠক থেকে বিশেষ বার্তা পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত হন দলের যুব কর্মীরা। আগামী দিনে নির্বাচনের কাজে সকলে মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে ভোটযুদ্ধের ময়দানে বলে তৃণমূল সূত্রে খবর।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ