‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিম মেদিনীপুরের সবংয়ে নির্বাচনী প্রচার থেকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ বিজেপির ওই কর্মীরা বাড়ি গিয়ে হরিজন পল্লিতে এক মহিলা ও তাঁর ছোট্ট মেয়েকে হেনস্থা করেছে বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীদের কড়া ভাষায় আক্রমণ করেন। এমনকী সবংয়ের মাটি থেকে ওই বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

এদিকে গতকাল রাতে সবং বিধানসভা এলাকার হরিজন পল্লি এলাকায় স্থানীয় এক গৃহবধূ সাথী ঘোড়াই কুইলার ছোট্ট মেয়ে বিজেপির একটি পোস্টার ভুল করে ছিঁড়ে ফেলে। আর তারপরই বিজেপির কয়েকজন কর্মী গৃহবধূর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। আর ওই ছোট্ট মেয়ের সামনেই গৃহবধূকে হুমকি, মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে সবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার কথা কানে গিয়েছে ডায়মন্ডহারবারের সাংসদের। তারই প্রতিবাদে আজ অভিষেক বলেন, ‘এই ঘটনায় আমরা অভিযোগ দায়ের করেছি। আটজন অভিযুক্তের মধ্যে একজন গ্রেফতার হয়েছে। জেলা প্রশাসনের উপরে আস্থা আছে। আমার কাছে সবার নাম আছে। ৪ তারিখের পরে এঁদের সবাইকে ওই মহিলা ও তাঁর দুই বছরের ছোট্ট মেয়ের সামনে ক্ষমা চাইতে হবে।’

 

অন্যদিকে বিজেপি কর্মীদের এই ঘটনা নিয়ে মুখ খোলেনি কেউ। তবে সবং জুড়ে এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। এমনকী আতঙ্কে রয়েছেন ওখানকার মহিলারা। এই ঘটনা নিয়ে অভিষেক সুর সপ্তমে তুলে চ্যালেঞ্জ ছুড়ে দেন, ‘‌সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা এখন জার্সি বদলে বিজেপি করছে। এলাকায় শান্তিশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। আমি সব অভিযুক্তের নাম রেখে দিয়েছি। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব, যদি ভাবেন লম্ফঝম্প করে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করবেন, তা হলে ৪ তারিখের পরে রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। আর মা ও মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব।’

এছাড়া সবংয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানসরঞ্জন ভুইঁয়ার সমর্থনে আজ তেমাথানি পল্লিশ্রী মাঠে সভার উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মানসরঞ্জন ভুইঁয়ার এক সময়কার ‘ছায়াসঙ্গী’ অমল পন্ডা এবার বিজেপির প্রার্থী। এই অমল পন্ডার পক্ষে যেসব পোস্টার পড়েছিল তার মধ্যে একটি ভুল করে ছিঁড়ে ফেলে ছোট্ট মেয়েটি। তাই তাকেও হেনস্থা থেকে ছাড় দেওয়া হল না বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় ওই ছোট্ট মেয়ের মা সাথী ঘোড়াই কুইলা অত্যন্ত আতঙ্কিত হয়ে রযেছেন।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে