সন্দেশখালিতে সভা করতে যাচ্ছেন অভিষেক, হাইভোল্টেজ সমাবেশের তোড়জোড় শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার হাইভোল্টেজ সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে। এই সন্দেশখালিই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্য–রাজনীতিতে সরগরম হয়ে উঠেছিল। এবার এখান থেকেই জবাব দেবেন অভিষেক।

এদিকে আগামী রবিবার সন্দেশখালিতে সভা করতে আসছেন ডায়মন্ডহারবারের সাংসদ। বসিরহাট লোকসভা কেন্দ্র এতকিছুর পরও জিতেছিল তৃণমূল কংগ্রেস। খোদ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পরও। এবার তেমন কোনও ইস্যু নেই সন্দেশখালিতে। তাই এবারের সমাবেশ হাইভোল্টেজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বদের প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছে। মাঠ তৈরির কাজ তুঙ্গে উঠেছে। বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্ব মাঠ পরিদর্শন করেছেন। সেখানে ছিলেন জেলা সভাপতি বুরহানুল মোকাদ্দিম ওরফে লিটন, তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার, সুরজিৎ মিত্র, সুকুমার মাহাতো–সহ অন্যান্যরা। এই নির্বাচনী সভায় ৫০ হাজার মানুষের জমায়েত করার লক্ষ্য নিয়েছে তৃণমূল।

অন্যদিকে ২০২৪ সালের জানুয়ারি মাসে সন্দেশখালিতে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল। মহিলাদের আন্দোলনকে সামনে রেখে প্রতিবাদ শুরু করেছিল পদ্মনেতারা। আর তাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিবাদী রেখা পাত্রকে প্রার্থী করে বাজিমাত করতে চেয়েছিল বঙ্গ–বিজেপি। যদিও মহিলাদের পাশে থাকার দরদ দেখানো বিজেপি সন্দেশখালি বিধানসভায় এবার মহিলা প্রার্থীই করেনি। এমনকী এখানকার বিজেপি প্রার্থীকে নিয়ে দলের অন্দরে অসন্তোষ চরমে উঠেছে। তাই পোস্টার থেকে শুরু করে দলীয়স্তরে বিক্ষোভের ঘটনা ঘটছে এখানে। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কার্যত ‘গোহারা’ অবস্থা সন্দেশখালি বিজেপির বলেই মনে করছেন অনেকে।

এছাড়া সন্দেশখালির অন্যতম ‘পোস্টার গার্ল’ পিয়ালি দাস বেসুরো হয়েছে। বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এই আবহে রবিবার সন্দেশখালিতে সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সভাতেই বিশেষ চমক থাকতে পারে বলে সূত্রের খবর। এই বিষয়ে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‌আমাদের নেতার বৈঠক নিয়ে প্রস্তুতি শেষ পর্যায়ে। সব বুথ ধরে ধরে বৈঠক হয়েছে। সন্দেশখালিতে জয় এখন সময়ের অপেক্ষা। প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হবে এখানে।’‌

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?