কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার নির্দেশ ফাঁস, শাহকে মিথ্যেবাদী বলে তোপ মহুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন চলছে। ভোটের আবহে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। রীতিমতো প্রামাণ্য নথি তুলে ধরে শাহকে মিথ্যাবাদী বলেছেন কৃষ্ণনগরের সাংসদ। কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আজকেই শেষ দফার ভোট। সুতরাং আর কেন্দ্রীয় বাহিনীর এখানে থাকার দরকার নেই। তাহলে কি এবার বাংলা ছাড়বে কেন্দ্রীয় বাহিনী?‌ নথি তুলে জবাব দিলেন মহুয়া মৈত্র।

এদিকে দ্বিতীয় দফার ১৪২টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। এখানে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় তা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নানা অত্যাচার করার অভিযোগ উঠেছে এই বাংলায়। যা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এবং খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করেছেন। আর তৃণমূল কংগ্রেস সাংসদ আজ এক্স পোস্টে নথি তুলে ধরে দেখিয়ে দিলেন যে, এবার ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় নির্বাচনী প্রচারে এসে বলেছিলেন, বিধানসভা নির্বাচনের পরও আগামী দু’‌মাস বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু নথি বলছে, বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া হবে। এই বিষয়টি তুলে ধরেই মহুয়া মৈত্র এক্স পোস্টে লিখেছেন, ‘‌ভাগ মোটা ভাগ!‌ মিথ্যাবাদী অমিত শাহ জোর দিয়ে বলেছিলেন যে, বিজেপিকে সুরক্ষা দিতে তাঁর সিএপিএফ বাহিনী বাংলায় ৬০ দিন অবস্থান করবে। কিন্তু সত্য হল—আগামীকাল থেকেই তাদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হচ্ছে ও এই সংক্রান্ত নির্দেশও ইতিমধ্যেই জারি করা হয়েছে।’‌

এছাড়া দ্বিতীয় দফার ভোটে দুপুর ৩টে পর্যন্ত ১৪২টি কেন্দ্রে ৭৮.৬৮ শতাংশ ভোট পড়েছে। বিকেল ৪টে নাগাদ ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দেন, ‘‌গতকাল রাত থেকে কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে। এটা আদালত অবমাননা। আমার পাড়ার লোক, মেয়েদের মেরেছে। কী যে করছে, কী যে না করছে ওরা। এটা কী ওদের ডিউটি? এটা ওরা করতে পারে না। আরামবাগ, খানাকুল, গোঘাটেও অত্যাচার করছে। তবে এতকিছুর পরও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আমরাই পাচ্ছি। তৃণমূলই জিতছে।’‌ মহুয়ার নথি অনুযায়ী, ২৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বৃহস্পতিবারই তুলে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার বাজারে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের