দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দেশ- মানুষের জন্য লড়াই চালিয়ে যাও’, ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে মমতা বার্তা

নিজস্ব প্রতিনিধি: ২৮ অগাস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। এই দিন উপলক্ষ্যে সংগঠনের সদস্য- সদস্যাদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তাঁর বার্তা, লড়াই চালিয়ে যাওয়ার। এদিন উপলক্ষ্যে ‘অভিনন্দন’ জানিয়েছেন দলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (ABHISHEK BANERJEE)।

রবিবার তৃণমূল সুপ্রিমো এবং জোড়াফুল শিবিরের যুবরাজ নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও সমর্থকদের ‘জাতীয়তাবাদী অভিনন্দন’ জানান। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে লেখেন, ছাত্র সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা। প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম রয়েছে এই পরিবারে। সদস্যদের প্রতি তাঁর বার্তা, দেশ ও দেশের মানুষের জন্য লড়াই করার। তিনি আরও বলেন, প্রত্যেক সদস্যই ‘গর্ব’। বার্তা দেন, হাল না ছাড়ার।

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা। লেখেন, গণতন্ত্র প্রতিষ্ঠার  জন্য সদস্যদের লড়াই প্রশংসনীয়।

আজ রবিবার তাই প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়নি। দিনটি যে যার মত করে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। ২৯ অগাস্ট, আগামিকাল আয়োজন করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান। গান্ধি মূর্তির পাদদেশে  এদিন দুপুর ১ টা থেকে হবে অনুষ্ঠান।

Published by:

Share Link:

More Releted News:

শেষ মুহূর্তে ঘুম ভাঙল জ্ঞনেশের, আধাসেনার ভূমিকায় অখুশি

মুর্শিদাবাদে তুমুল উত্তেজনার মধ্যেই নির্বিঘ্নে ভোট দিলেন অরিজিৎ সিংহের বাবা

কেউ কুমড়ো আঁকলেন মোদিকে, কেউ শরীরজুড়ে লিখলেন ‘জয় শ্রী রাম’, প্রধানমন্ত্রীর সভায় বিচিত্র ছবি

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ